Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মৃত ভাইয়ের সম্পত্তি দখল করলেন ‘ইউএনও ভাই’, স্ত্রীর সংবাদ সম্মেলন
খুলনা বিভাগীয় সংবাদ

মৃত ভাইয়ের সম্পত্তি দখল করলেন ‘ইউএনও ভাই’, স্ত্রীর সংবাদ সম্মেলন

By Saiful IslamApril 8, 20212 Mins Read

মৃত ভাইয়ের সম্পত্তি দখল করলেন ‘ইউএনও ভাই’, স্ত্রীর সংবাদ সম্মেলন

Advertisement
জুমবাংলা ডেস্ক : সাতক্ষীরায় দেবর ইউএনও’র বিরুদ্ধে বিধবা ভাবীর সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে।

বুধবার (০৭ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে পাটকেলঘাটার রথখোলা পুলেরবাজার (নগরঘাটা) গ্রামের মৃত ফখরুল ইসলাম ওরফে বাবু’র স্ত্রী মিনারা আফরোজ এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, অসুস্থতাজনিত কারণে বিগত ২০১৮ সালে দুই কন্যা সন্তানকে রেখে আমার স্বামী ফখরুল ইসলাম ওরফে বাবু মারা যান। এরপর থেকে দুই মেয়েকে নিয়ে মৃত স্বামীর ভিটায় কষ্টে জীবনযাপন করছি। আমার স্বামী জীবিত থাকা অবস্থায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত ও খরিদ সূত্রে, আমার নামের সম্পত্তি ও কতিপয় জমির মালিকের কাছ থেকে ইজারা নিয়ে ২০০ বিঘা জমিতে একটি মৎস্য ঘের পরিচালনা করে আসছিলেন।

মিনারা আফরোজ অভিযোগ করে বলেন, আমার স্বামীর মৃত্যুর পর নাটোরের ইউএনও হিসেবে কর্মরত আমার দেবর জাহাঙ্গীর আলমের সহযোগিতায় আরেক দেবর নজরুল ইসলাম মৎস্য ঘেরটি দখল করে নেয়। এ সময় তারা আমার স্বামীর ঘেরে থাকা ৬০ লাখ টাকা মূল্যের মাছ তুলে নিজেরা ভাগবাটোয়ারা করে নেয়।

এছাড়া ব্যক্তিগত মালামাল ও মোটরসাইকেলসহ অন্যান্য প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়। মৃত স্বামীর মাছের ঘের দখলে নিয়ে তারা আমাকে বলে ‘তুমি মহিলা মানুষ ঘের পরিচালনা করতে পারবে না, আমরা প্রতিমাসে তোমাকে ঘের বাবদ ৪০ হাজার টাকা দিব। কিন্তু কিছুদিন পর টাকা না দিয়ে টালবাহনা শুরু করে এবং আমার সঙ্গে খারাপ ব্যবহার করার পাশাপাশি হয়রানি করতে থাকে।

তিনি আরও বলেন, স্বামীর মৃত্যুর পর তার দুই সন্তানকে বুকে আঁকড়ে ধরে তারই ভিটায় অতিকষ্টে জীবন যাপন করছি। কিন্তু আমরা দেবররা আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। বিশেষ করে আমার কোনো ছেলে সন্তান না থাকার দুর্বলতাকে কাজে লাগিয়ে পরসম্পদ লোভী ইউএনও জাহাঙ্গীর আলমের নির্দেশে নজরুল ইসলাম আমার প্রাপ্য সম্পদের ভাগ না দিয়ে উল্টো আমার স্বামীর ভিটা থেকে তাড়িয়ে দেয়ার ষড়যন্ত্র করছে ও আমাকে নানাভাবে হুমকি প্রদর্শন করছে।

এছাড়া আমরা ঘেরটি জাহাঙ্গীর ও নজরুল ভোগদখল করলেও ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাকে কোনো টাকা দিচ্ছে না। ফলে তাদের অত্যাচার ও নির্যাতনে দুই মেয়েকে নিয়ে আমি বর্তমানে মানবেতর জীবনযাপন করছি।

একজন বিধবা অসহায় নারী হিসেবে ওই ইউএনও’র কবল থেকে মৃত স্বামীর সম্পত্তির প্রাপ্য অংশ বুঝে পাওয়ার দাবিতে ও আইনগত ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

July 5, 2026
Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

July 5, 2026
এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

July 5, 2026

Latest News

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa