আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য জাকাটেকাসে একটি প্রাইভেটকারের ভেতর থেকে দশটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

Advertisement
রাজ্য গভর্নরের কার্যালয়ের বাইরে একটি উন্মুক্ত চত্বরে গাড়িটি ফেলে রাখা হয়। বৃহস্পতিবার সকালে কর্মকর্তাদের সন্দেহ হলে তারা মাজদা এসইউভি গাড়িটিতে তল্লাশী চালান। পরে গভর্নর ডেভিড মনরিল সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
মেক্সিকোর কেন্দ্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, স্থানীয় তদন্তে সহযোগিতার তারা একটি টিম পাঠাচ্ছে।
জাকাটেকাস রাজ্যে প্রতিদ্বন্দ্বী অপরাধী চক্রগুলোর আধিপত্য বিস্তার নিয়ে সহিংসতা প্রায়ই ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



