Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টা ২৯ মিনিটে মেক্সিকোর ওয়াক্সাকা অঙ্গরাজ্যের হুয়াতুলকো শহরে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪।

মেক্সিকোর সিভিল প্রটেকশন এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পে অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে একজন রাষ্ট্র-পরিচালিত তেল কোম্পানি পেমেক্সের কর্মী। মাথায় শিলা পড়ে তিনি নিহত হন।

ওয়াক্সাকা পাহাড়বেষ্টিত একটি শহর। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শিলায় ছেয়ে গেছে পাহাড়ি রাস্তাগুলো। ভূমিকম্পে স্থানীয় একটি ক্লিনিক ও কয়েকটি স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট অ্যান্ড্রেস ম্যানুয়েল লোপেজ অরবাডর বলেছেন, ভূমিকম্পে ভূমিধসে হুয়াতুলকোতে একজন নিহত ও আরেকজন আহত হয়েছেন। তবে ভূমিকম্পে বন্দর, বিমানবন্দর ও তেল কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানান তিনি। দেশটির সিভিল ডিফেন্স প্রধানের সঙ্গে ফোনে কথোপকথনে এসব কথা বলেন প্রেসিডেন্ট অরবাডর।

সূত্র : আল-জাজিরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.