Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া সেই পান্নার পাশে সাংসদ ও জেলা প্রশাসক
জাতীয় বিভাগীয় সংবাদ

মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া সেই পান্নার পাশে সাংসদ ও জেলা প্রশাসক

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 18, 20192 Mins Read

Q9DYYOmTHDRjgbMHnvzHKubvAcPlXVvnBBWuX7LO

Advertisement

জুমবাংলা ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রায়চোঁ গ্রামের রিকশাচালক বাবার অদম্য মেধাবী মেয়ে পান্না আক্তারের মেডিকেল কলেজে ভর্তির স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম ও জেলা প্রশাসক মাজেদুর রহমান খান। খবর ইউএনবি’র।

দরিদ্র পরিবারের শত প্রতিকূলতা মোকাবিলা করে ময়মনসিংহ মেডিকেল কলেজে সুযোগ পাওয়া পান্নার চিকিৎসক হওয়া অর্থের অভাবে অনিশ্চিত হয়ে যাচ্ছিল। বিষয়টি ফেসবুকের মাধ্যমে জানিয়ে মানবিক সহায়তা চেয়েছিলেন তার বাবা-মা ও শিক্ষকরা। সেই আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন সাংসদ ও জেলা প্রশাসক।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাসুদ আহাম্মদ ও উপাধ্যক্ষ আনোয়ার উল্লাহ ইউএনবিকে জানান, জেলা প্রশাসক মাজেদুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের সাথে কথা বলে পান্নার ভর্তির জন্য প্রয়োজনীয় অর্থ দেয়ার আশ্বাস দেন। সেই সাথে রাতে সাংসদ রফিকুল মেয়েটির পড়ালেখার সব ব্যয় বহনের প্রতিশ্রুতি দেন।

রায়চোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী পান্নার বাবা দুলাল মিয়া রিকশাচালক ও মা কোহিনূর বেগম গৃহিণী। তিন বোনের মধ্যে পান্না সবার ছোট। সে কুমিল্লা বোর্ডের অধীনে ২০১৯ সালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাসের পর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ৬৭২তম স্থান লাভ করে।

অধ্যক্ষ মাসুদ আহাম্মদ ও উপাধ্যক্ষ আনোয়ার উল্লাহ জানান, পান্না এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষাতে জিপিএ-৫ পায়। কলেজ থেকে তার উচ্চ মাধ্যমিকে পড়াশোনার সব বইপুস্তক ও অন্যান্য খরচ বহন করা হয়। সেই সাথে মেডিকেলে ভর্তির কোচিংয়ের সময়ের সম্পূর্ণ খরচ বহন করেছেন কলেজের সহকারী অধ্যাপক (গণিত) বেলাল হোসেন ও তার স্ত্রী সহকারী অধ্যাপক (ব্যবস্থাপনা) বিলকিছ বেগম।

রায়চোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুছ বলেন, ‘মেয়েটি আমাদের গ্রামের সন্তান। এক সময় আমাদের স্কুল থেকে প্রাথমিকের পাঠ শেষ করেছে। তার কৃতিত্বে আমরা আনন্দিত। কিন্তু তাদের পরিবারটি আর্থিকভাবে একেবারে অসচ্ছল। বাবা দিনমজুরের কাজ করে আবার কখনো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মেয়েটি যেন উচ্চতর ডিগ্রি লাভ করতে পারে এ জন্য আমরা বিত্তবানদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানাই।’

কেউ পান্নাকে সহযোগিতা করতে চাইলে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আনোয়ার উল্লাহর ফোন নম্বরে (০১৭৬১৮২৪৪৫২) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

July 7, 2026
Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

July 7, 2026
জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

July 7, 2026

Latest News

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

পে-স্কেল

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে-স্কেল, তালিকায় যেসব ভাতা

BD Bank

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা

মূল্যস্ফীতি

মূল্যস্ফীতি কমে জুনে ৯ দশমিক ১৬ শতাংশ

এনসিপির সমাবেশে

এনসিপির সমাবেশে হামলা: অপরাধীদের গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa