Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মেসি এখন সেরা অবস্থানে নেই : বাতিস্ততা
খেলাধুলা ফুটবল

মেসি এখন সেরা অবস্থানে নেই : বাতিস্ততা

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 14, 20222 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি স্বপ্নের মতো একটি বছর কাটিয়েছেন। যদিও ২০২১ সালের শেষদিকে কিছুটা ধুঁকতে হয়েছে তাকে। তবে এই বছরই জিতেছেন নিজের সপ্তম ব্যালন ডি’অর, ছুঁয়েছেন অধরা আন্তর্জাতিক শিরোপাও। এই বছরই আবার বার্সেলোনা ছেড়ে পাড়ি জমিয়েছেন ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইঁতে।

ফাইল ছবি

ক্লাবটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে আলোর ঝলকানি দেখালেও লিগ ওয়ানে গোল পেয়েছেন কেবল একটি। সবকিছু মিলিয়েই আর্জেন্টিনার হয়ে ১৯৮৬ বিশ্বকাপ জেতা সার্জিও বাতিস্ততার মনে হচ্ছে, সেরা অবস্থানে নেই মেসি। সম্প্রতি টিওআইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি অবশ্য প্রশংসায় পঞ্চমুখ ছিলেন মেসির নেতৃত্বের।

তিনি বলেছেন, ‘খেলার দিক থেকে, মেসি এখন সেরা জায়গায় নেই। ব্যক্তিগত বা নেতৃত্বের দিক থেকে আবার সেটা আছে। আমি এখন আরও বেশি দ্রুতগতির ও শ্রেয়তর মেসিকে দেখি। আমরা তাকে যেমন দেখতে চাইতাম, এখন সে তেমন, বাকি খেলোয়াড়রাও। আগে আমরা তার কাছ থেকে নেতৃত্ব আশা করতাম কিন্তু সেটা করতো অন্য কেউ। এখন মেসি নিজেই এটা খুব ভালো করছে।’

আর্জেন্টিনার এই দলটির প্রশংসাও করেছেন বাতিস্ততা, ‘এটা খুব ভালো দল সাজানো হয়েছে। এখন যে দলটা আছে, এমন থাকলে আপনার জেতার সম্ভাবনা ৭০ শতাংশ। এটা তাকে আত্মবিশ্বাস দিয়েছে। কোচের এখানে অনেক ভূমিকা আছে। আর এখন আপনি দেখেন মেসি তার কাঁধে পুরো দল নিয়ে চলছে।’

২০১০ ও ২০১১ সালে আর্জেন্টিনা দলের কোচের ভূমিকায় ছিলেন বাতিস্ততা। ইতোমধ্যেই বিশ্বকাপে জায়গা করে নেওয়া আর্জেন্টিনাকে নিয়ে খুব আশাবাদী তিনি। ইতিহাস ও ঐতিহ্যের কারণেই সবাই আলবিসেলেস্তেদের বাড়তি শ্রদ্ধা দেখায় বলে বিশ্বাস বাতিস্ততার।

তিনি বলেছেন, ‘এটা খুব সুন্দর ব্যাপার হবে, যদিও এখনও অনেক পথ যাবে। যদি বিশ্বকাপ খেলানোটা আমাদের হাতে থাকতো, তাহলে সেটা এখনই খেলতাম। বিশ্বকাপে আপনাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু এই দলের প্রতি আমার আস্থা আছে। আমার মনে হয় আর্জেন্টিনা সবসময়ই বিশ্বকাপের ফেভারিট।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
বাতিস্ততা মেসি
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.