স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির ঝুলিতে আছে রেকর্ড সাতটি ব্যালন ডি’অর। মেসির ব্যক্তিগত ট্রফি কেসে আছে ছয়টি ফিফা বর্ষসেরার পুরস্কারও, জিততে পারেন এবারও। সেখানে ক্রিশ্চিয়ানো রোনালদো যেন খানিকটা পিছিয়েই পড়েছেন তার থেকে। গেল ব্যালন ডি’অরে সেরা তিনে ছিলেন না তিনি, নেই ফিফা বর্ষসেরার সেরা তিনেও।

Advertisement
তবু এক জায়গায় মেসি যোজন যোজন ব্যবধানে পিছিয়ে রোনালদো থেকে। সেটা ইনস্টাগ্রামে। অনুসারীসংখ্যার দিক থেকে আগেই পিছিয়ে ছিলেন তিনি, এবার জানা গেল, আয়ের দিক থেকেও মেসি রোনালদো থেকে অনেক পিছিয়ে। সম্প্রতি এক তালিকা প্রকাশ করেছে হুপার্স এইচকিউ। সেখানেই উঠে এসেছে এই তথ্য।

ইনস্টাগ্রামে রোনালদোর অনুসারীর সংখ্যাই সবচেয়ে বেশি। প্রায় ৩০ কোটি ছুঁয়ে ফেলেছে সে সংখ্যাটা। তার ছাপই পড়েছে সেই তালিকায়। সবচেয়ে বেশি অনুসারী থাকার কারণেই রোনালদো বিশ্বের সবার চেয়ে সবচেয়ে বেশি আয় করেন ইনস্টাগ্রাম থেকে। হুপার্স জানাচ্ছে সংখ্যাটা প্রায় ১৪ কোটি ছুঁয়ে ফেলবে।

মেসির অনুসারী রোনালদো থেকে কিছুটা কম। সেখানে রেকর্ড সাত বারের ব্যালন ডি’অর বিজয়ীকে অনুসরণ করছেন ২১.৬ কোটি ইনস্টাগ্রাম ব্যবহারকারী। সে কারণেই আয়ের দিক থেকে রোনালদোর ধারে কাছেও নেই মেসি। সেই তালিকা বলছে, মেসির আয়টা ১১ কোটি টাকার কাছাকাছি।

সব মিলিয়ে মেসি আছেন ইনস্টাগ্রাম থেকে সর্বোচ্চ আয়ের তালিকায় সপ্তম অবস্থানে। তার আগে আছেন ডোয়াইন ‘দ্য রক’ জনসন, আরিয়ানা গ্রান্দে, কাইলি জেনার, সেলেনা গোমেজ ও কিম কারদাশিয়ান।

খেলোয়াড়দের মধ্যে মেসির পরই অবস্থান নেইমারের। প্রায় দেড় কোটি ফলোয়ার নিয়ে তিনি এক ইনস্টাগ্রাম পোস্ট থেকে আয় করেন প্রায় ৭.৫ কোটি টাকার সমপরিমাণ অর্থ।

রোনালদো, মেসি ও নেইমারের পরই আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ইনস্টায় তাকে অনুসরণ করেন প্রায় এক কোটিরও বেশি অনুসারী। তিনি আয় করেন প্রায় প্রায় ছয় কোটি টাকা।

ভারতীয়দের মধ্যে কোহলির পর এই তালিকায় আছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। সব মিলিয়ে তালিকার ২৭তম অবস্থানে থাকা এই তারকাকে ইনস্টাগ্রামে অনুসরণ করেন প্রায় ৬.৫ কোটি মানুষ। প্রতি পোস্ট থেকে তার আয় সাড়ে তিন কোটি টাকা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.