জুমবাংলা ডেস্ক: মেহেরপুর জেলায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ২১ ফেব্রুয়ারি উদযাপনে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়।

Advertisement
২১ ফেব্রুয়ারি উদযাপনে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে- ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে শহীদ ডা. সামসুজ্জোহা পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সূর্যোদয়ের সাথে-সাথে জাতীয় পতাকা উত্তোলন, পরে শিক্ষার্থীদের রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, স্বাস্থ্যবিধি মেনে সুবিধা মতো সময়ে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ সম্পর্কে আলোচনা সভার সিদ্ধান্ত গৃহীত হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



