Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক মোদী অতিথি হলে বঙ্গবন্ধুর অসম্মান, বাংলাদেশেরও ‘ক্ষতি’-DW
আন্তর্জাতিক মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

মোদী অতিথি হলে বঙ্গবন্ধুর অসম্মান, বাংলাদেশেরও ‘ক্ষতি’-DW

By iNews Deskফেব্রুয়ারি 26, 2020Updated:ফেব্রুয়ারি 26, 20203 Mins Read

Advertisement
দিল্লি জ্বলছে৷ দাঙ্গা চলছে সেখানে৷ মরছে মানুষ, জ্বলছে গাড়ি-বাড়ি-দোকানপাট৷ওদিকে এগিয়ে আসছে বঙ্গবন্ধুর শততম জন্মদিন উদযাপনের দিন৷

আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন করবে বাংলাদেশ৷ সেদিন বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব৷ ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মালয়েশিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ জায়েদ আল নাহিয়ান, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন-সহ অনেকেই থাকবেন সেদিনের অনুষ্ঠানে৷

তবে সেদিনের অনুষ্ঠানে প্রধান বক্তা তাদের কেউ নন৷ বাংলাদেশ সরকার সেই সম্মান দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে৷

এমন সম্মান কি মোদীর প্রাপ্য? তার মুখের প্রশংসা কি বঙ্গবন্ধুর সম্মান সামান্য পরিমাণেও বাড়াবে?

বাংলাদেশের প্রতিবেশী এবং বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হিসেবে সেই সম্মান মোদী পেতেই পারেন৷ শেখ হাসিনা সরকারের সঙ্গে মোদী সরকারের সম্পর্কও খুব ভালো৷ তবে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) ও জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) নিয়ে ভারত উত্তপ্ত হওয়ার পর থেকে দৃশ্যত বেশ অস্বস্তিতে রয়েছে বাংলাদেশ৷

গত বছরের ১২ ডিসেম্বর তিন দিনের ভারত সফর বাতিলের ঘোষণা দিয়ে ভারতকে হয়ত সেরকম বার্তাই দেয়ার চেষ্টা করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন৷সফর বাতিলের কারণ হিসেবে অবশ্য সিএএ, এনআরসি বা এনপিআর-এর কথা বলা হয়নি৷ ভারত সরকারও সফর বাতিলের সিদ্ধান্তে কড়া কোনো প্রতিক্রিয়া জানায়নি৷

বরং গত ৭ জানুয়ারি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে মোদীকে প্রধান বক্তা করার ঘোষণা আসে৷

হতে পারে, স্রেফ ‘বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ বজায় রাখার স্বার্থেই এমন সিদ্ধান্ত৷ কিন্তু সিএএ কার্যকর হলে প্রকৃত অর্থে বন্ধুত্ব কি আদৌ থাকবে? থাকা সম্ভব?

এনআরসি নিয়ে আপাতত চুপ হয়ে গেলেও সিএএ নিয়ে কিন্তু অনড় অবস্থানেই আছে মোদীর দল ও সরকার৷ তাদের তরফ থেকে সরাসরিই বলা হচ্ছে, সিএএ কার্যকর হবে এবং পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যাওয়া সব মুসলমানকে ভারতছাড়া করা হবে৷

নির্বাচনি ইশতেহারে ছিল বলে একরাতে ৩৭০ ধারা বিলুপ্ত করেছে মোদী সরকার৷ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তাই শুধু ভারতের পতাকাই উড়ছে৷ তবে এখনো অঘোষিত কারফিউ চলছে সেখানে৷ প্রথম সারির বিরোধী নেতাদের অনেকেই এখনো কার্যত বন্দি৷

আশীষ চক্রবর্ত্তী, ডয়চে ভেলে
আশীষ চক্রবর্ত্তী, ডয়চে ভেলে

কাশ্মীরের অবস্থা দেখে সিএএ নিয়েও শঙ্কা জাগে৷

রাজধানী দিল্লিসহ ভারতের বিভিন্ন শহরে দীর্ঘদিন সিএএবিরোধী আন্দোলন চললেও মোদী সরকার কিন্তু একচুলও সরেনি৷বরং দিল্লিতে দাঙ্গা হতে দিয়ে সিএএ-র প্রতি সমর্থনই প্রকাশ করেছে নগ্নভাবে৷ অনেক জায়গায় পুলিশকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা গেছে৷ এ পর্যন্ত ২৩ জন মানুষ মরেছে, জ্বলেছে অনেক গাড়ি-বাড়ি, দোকানপাট৷ কিন্তু প্রথম দু’ দিন মোদী ছিলেন নীরব৷

অবশেষে আজ মুখ খুলেছেন নরেন্দ্র মোদী৷ ২৩ জন মানুষের মৃত্যুর পর দিল্লিতে শান্তি ফেরাতে তার এই মুখ খোলা কতটা আন্তরিক, দিল্লিতে দ্রুত শান্তি ফিরবে কিনা, তা বুঝতে সময় লাগবে না৷ তবে দিল্লি শান্ত হলেই ভারত যে শান্ত হয়ে যাবে, বা মোদী সরকার সিএএ এবং এনআরসি প্রত্যাহার করে নেবে, এমনটি ভাবার কোনো কারণ নেই৷

আন্তর্জাতিক চাপ না থাকলে সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে তা হয়ত করেই ছাড়বে মোদী সরকার৷

এ অবস্থায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মোদীকে প্রধান বক্তা করলে সারা বিশ্বে ভুল বার্তা যাবে৷ মোদীর হাতকে করা হবে শক্তিশালী৷ গুজরাট দাঙ্গার জন্য যাকে ‘দায়ী’ করা হয়, যার নেতৃত্বে ধর্মনিরপেক্ষতার দেশ ভারত ধীরে ধীরে

হিন্দুরাষ্ট্র হতে চলেছে, তার হাত শক্তিশালী করা বঙ্গবন্ধুর জন্য অসম্মানজনক, সার্বিক বিচারে বাংলাদেশের জন্যও ক্ষতিকর৷ সৌজন্যেঃ ডিডাব্লিউ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
expatriate

প্রবাসীদের জন্য বড় সুখবর এবারের বাজেটে

জুন 11, 2026
নাবিক

ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

জুন 11, 2026
বাংলাদেশি নারী

দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু

জুন 11, 2026
Latest News
expatriate

প্রবাসীদের জন্য বড় সুখবর এবারের বাজেটে

নাবিক

ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

বাংলাদেশি নারী

দিল্লিতে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: চিকিৎসাধীন বাংলাদেশি নারীর মৃত্যু

প্রস্তাব

যুক্তরাষ্ট্র-সমর্থিত ইরান প্রস্তাব পাস, ৩ দেশের বিরোধিতা

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান

ট্যুরিস্ট ভিসা

বাড়তি ৭৫০ ডলারে দ্রুত মার্কিন ভিসা ইন্টারভিউয়ের সুযোগ

Oil

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

তেলের দাম ঊর্ধ্বমুখী

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

আকাশসীমা বন্ধ

ইরানের হামলার আশঙ্কায় আকাশসীমা বন্ধ করল কুয়েত

জাহাজে হামলা

ওমান উপকূলে ভারতীয় জাহাজে হামলা, মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল ভারত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa