Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মেয়র আইভীকে তিন এমপির ভর্ৎসনা
ঢাকা বিভাগীয় সংবাদ

মেয়র আইভীকে তিন এমপির ভর্ৎসনা

By Shamim RezaMarch 13, 20202 Mins Read

মেয়র আইভীকে তিন এমপির ভর্ৎসনাজুমবাংলা ডেস্ক : ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের পাশে প্রকাশ্যে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশদূষণ এবং নগরের মশা নিধনে ব্যর্থতার পরিচয় দেওয়ায় নারায়ণগঞ্জের তিন সংসদ সদস্য তাদের বক্তব্যে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ভর্ৎসনা করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে মুজিববর্ষ উপলক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় দেশব্যাপী কার্যক্রম উদ্বোধন করেন।

ওই কর্মসূচি শুরুর আগে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সুধীসভায় নাসিক মেয়রের প্রতি ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন ওই তিন সংসদ সদস্য। তবে অনুষ্ঠানে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী উপস্থিত ছিলেন না। বক্তব্য রাখা তিন সংসদ সদস্য হলেন নারায়ণগঞ্জ-৪ আসনের একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ-২ আসনের নজরুল ইসলাম বাবু।

সংসদ সদস্য শামীম ওসমান তার বক্তব্যে বলেন, ‘আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলে শিক্ষার্থীরা শুরুতেই ময়লা ও যানজটের কথা বলেন। রোড পারমিট নেই কিন্তু গাড়ি চলছে। মানুষ ট্যাক্স দেবে, কিন্তু মশার কামড় খাবে, ময়লার মধ্যে থাকবে এটা তো হতে পারে না। নারায়ণগঞ্জ শহরে কোনো শৃঙ্খলা নেই। মানুষ চায় সুশাসন। মানুষ চায় দরজা খুলে ঘুমাতে। সিটি করপোরেশনের সিও সাহেব যেহেতু এখানে উপস্থিত আছেন তাকে অনুরোধ করব এসব বিষয়ে আপনারা একটি উদ্যোগ নেন।’

তিনি বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের প্রবেশদ্বারে পচুর ময়লা-আবর্জনা ফেলা হয়। ওইটা সিটি করপোরেশনের জায়গা। সিটি করপোরেশন বলবে আমরা ফেলি না। আমি যখন নারায়ণগঞ্জে আসি তখন গাড়ির গ্লাস বন্ধ করে আসি। সেখানে বর্জ্যরে ওপর আবার আগুন দেওয়া হয়। সেই আগুনের ফলে যে ধোঁয়া হচ্ছে তা আশপাশে যেভাবে পরিবেশ নষ্ট করছে তা করোনা ভাইরাসের চেয়েও বেশি ভয়াবহ।’

Advertisement

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান তার বক্তব্যে বলেন, আমাদের কাজ আইন তৈরি করে দেওয়া। এগুলো বাস্তবায়নের দায়িত্ব জেলা পরিষদের, ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশনের।

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর বাস্তবায়নের লক্ষ্যেই আজকের এই অনুষ্ঠান। কিন্তু আসার পথে নারায়ণগঞ্জে ঢুকতেই রাস্তার দুই পাশে আবর্জনার স্তূপ। একে কীভাবে সরানো যায়। আর এটাই যদি ঊর্ধ্বতন কর্মকর্তারা সমাধান না করেন তা হলে একজন এমপি হিসেবে আমার এই ধরনের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করতে পারি, কিন্তু সফলতা অর্জন করব কীভাবে?

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জায়েদুল আলম, সিভিল সার্জন ডা. ইমতিয়াজ, সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা আবুল আমিন প্রমুখ।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa