Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মেয়র আইভীর বিরুদ্ধে মাদ্রাসা ও মসজিদ উচ্ছেদ চেষ্টার অভিযোগ
ঢাকা বিভাগীয় সংবাদ

মেয়র আইভীর বিরুদ্ধে মাদ্রাসা ও মসজিদ উচ্ছেদ চেষ্টার অভিযোগ

By Saiful IslamFebruary 12, 20214 Mins Read

মেয়র আইভীর বিরুদ্ধে মাদ্রাসা ও মসজিদ উচ্ছেদ চেষ্টার অভিযোগ

Advertisement
জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের সিটি মেয়র ডা. আইভীর পরিবারের বিরুদ্ধে দেবোত্তর সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ ওঠার পর এবার তার বিরুদ্ধে মাদ্রাসা ও মসজিদ উচ্ছেদ চেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বাদ জুমা নগরীর চাষাঢ়ার বাগ-এ জান্নাত জামে মসজিদের সামনের রাস্তায় ওলামা পরিষদের ব্যানারে আয়োজিত সমাবেশ থেকে এ অভিযোগ করা হয়। সমাবেশে হেফাজত নেতারা বক্তব্য রাখেন।

এর মাত্র ৭ দিন আগে শত কোটি টাকা মূল্যের দেবোত্তর সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ এনে মেয়র আইভী ও তার পরিবারের বিরুদ্ধে নগরের দেওভোগ লক্ষ্মী নারায়ণ আখড়ার পাশে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর মাদ্রাসার মোহতামিম ও নারায়ণগঞ্জ হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মুফতি বশিরউল্লাহ বলেন, ফতুল্লার মাসদাইর কবরস্থানে একটি মাদ্রাসা ছিল। সেটি সিটি করপোরেশনের মেয়র আইভী উচ্ছেদ করেছেন। এ ঘটনায় আমরা খুব আঘাত পেয়েছি। কিন্তু সিটি করপোরেশনের মেয়র আইভী এবার নগরের প্রাণকেন্দ্র চাষাড়া বাগ-এ জান্নাত জামে মসজিদ সংলগ্ন মাদ্রাসা উচ্ছেদে চিঠি দিয়েছেন। এমনকি তিনি নিজে এসে নাকি মাদ্রাসাটি উচ্ছেদে তাগাদা দিয়ে গেছেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, মসজিদ মাদ্রাসায় হাত দিলে দেশের আলেম ওলামারা বসে থাকবেন না। আল্লাহর ঘর রক্ষায় বুকের তাজা রক্ত দেওয়ার ইতিহাস আমাদের জন্য সামান্য বিষয়। তাছাড়া চাষাঢ়া বাগ-এ জান্নাত মসজিদটিও তিনি ভেঙে দিতে চান। মসজিদ ভেঙে দিয়ে তিনি নিচতলায় মার্কেট করে উপর তলায় মসজিদ করতে চান।

তিনি বলেন, ফতোয়ার কিতাবে স্পষ্ট আছে, কোনও মুসলমান যদি অন্য কোনও ধর্মের অনুসরণ বা অনুকরণ বা অন্য ধর্মের মতো প্রার্থনা বা মাজার বা মন্দিরে সেজদা করে তাহলে সে শিরক করলো। সে মুশরিক হয়ে গেল। তিনি আইভীর মাথায় সিঁদুর দিয়ে প্রণাম করা ছবিটি দেখেছেন জানিয়ে বলেন, আইভী মুসলাম আছে কিনা তা তাকেই পরিষ্কার করতে হবে। আর আল্লাহর দরবারে তওবার দরজা খোলা রয়েছে।

মহানগর ওলামা পরিষদের সভাপতি ও হেফাজতের বর্তমান সভাপতি মাওলানা ফৌরদাউসুর রহমান সিটি করপোরেশনের মেয়র আইভীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আপনি প্রধানমন্ত্রীর চেয়েও ক্ষমতাবান নন। প্রধানমন্ত্রী এই মাদ্রাসাকে মাস্টার্স সম্মাননা দিয়েছেন। আর আপনি আসছেন মাদ্রাসা উচ্ছেদ করতে। আপনি যত শক্তি নিয়েই আসেন, মাদ্রাসা উচ্ছদ করতে সফল হবেন না।

তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করেন। ভোটের জন্য কখনো হিন্দু সাজেন, আবার কখনো মুসলমান।

মসজিদ কমিটির সদস্য ও মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু বলেন, চাষাড়া এলাকার মুসল্লিরা এখানে নামাজ আদায় করেন। ছোট বেলায় দেখেছি টিনের ঘরে নামাজ হতো। পরে মুসল্লিদের অনুদানে মসজিদটি এখন তিনতলা হয়েছে। সিটি করপোরেশনের মেয়র এখানে মসজিদ ভেঙে শপিংমল আর পার্ক করার পরিকল্পনা গ্রহণ করেছেন। তার এই উদ্যোগ কখনও বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

স্থানীয় ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু বলেন, প্রয়োজনে কাউন্সিলর পদ থেকে অব্যাহতি নেবো। কিন্তু মুসলামানের প্রাণে আঘাত দেওয়াকে বরদাশত করবো না। শরীরের রক্ত ঢেলে দিবো, কিন্তু মসজিদ মাদ্রাসা ভাঙতে দিবো না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী, সহ-সভাপতি মাওলানা ইসমাইল আব্বাসী, ওবায়দুর রহমান খান নদভী, মুফতি হারুন অর রশীদ, মীর আহমেদ, মুফতি দেলোয়ার হোসেন, মুফতি আনিস আনাসারি, সাজ্জাদ হোসেন, মাওলানা তাজুল ইসলাম প্রমুখ।

অভিযোগের বিষয়ে মেয়র আইভীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, মাসদাইর কবরস্থান জামে মসজিদের মাদ্রাসা আমি উচ্ছেদ করিনি। বরং যারা মাদ্রাসা পরিচালনা করতেন তারাই স্বেচ্ছায় নতুন মসজিদ নির্মাণ শুরু হলে মাদ্রাসাটি সরিয়ে নেন।

বাগ-এ জান্নাত জামে মসজিদ প্রসঙ্গে তিনি বলেন, ১৯৮৪ সালে দুই হাজার চারশ’ বর্গফুট জমিতে মসজিদ গড়ে তুলতে ওই সময়ের পৌর কমিশনার তারা মিয়া সরদারের আবেদনের প্রেক্ষিতে অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু এরপর তারা অনুমোদন না নিয়েই ২০ শতাংশের জমির ওপর মসজিদ এবং ১১ শতাংশ জমির ওপর মাদ্রাসা নির্মাণ করেছে। আমি মসজিদ কমিটিকে বলেছি, যার সম্পত্তি তার অনুমতি ছাড়া মসজিদ নির্মিত হলে সেখানে নামাজই হওয়ার কথা নয়। তাই মসজিদ কমিটিকে বলেছি তারা যেন কাগজপত্র ঠিক করে সঠিক নিয়মে মসজিদটি নির্মাণের ব্যবস্থা করেন।

এরআগে, শত কোটি টাকা মূল্যের দেবোত্তর সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ এনে মেয়র আইভী ও তার পরিবারের বিরুদ্ধে নগরের দেওভোগ লক্ষ্মী নারায়ণ আখড়ার পাশে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সূত্র : বাংলা ট্রিবিউন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

July 7, 2026
৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

July 6, 2026
Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

July 6, 2026

Latest News

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

Sir

‘ইউএনওকে স্যার বললে আমাকেও বলতে হবে’

Jongol

ব্যর্থ প্রেমের কষ্টে ১৫ বছর জঙ্গলে একাকী জীবন

স্বামী

স্ত্রী হত্যার পর মাটিচাপা, নিখোঁজের জিডি করতে গিয়ে আটক স্বামী

৭ বছরের শিশু

৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

Manikganj

ধর্ষণ মামলায় সাবেক ছাত্রলীগ নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Manikganj

আওয়ামী লীগ-বিএনপি নেতার যোগসাজশে নদী শাসন প্রকল্পের মাটি বিক্রি!

এমডির অণ্ডকোষ

এমডির অণ্ডকোষ চেপে ধরে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর করা সেই লিটু গ্রেপ্তার

ইউপি চেয়ারম্যান

টাঙ্গাইলে নারীকে পেটালেন ইউপি চেয়ারম্যান, ভিডিও ভাইরাল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa