জুমবাংলা ডেস্ক : এবার জামাইয়ের সঙ্গে পালিয়ে গেলেন শাশুড়ি। স্বামী ও মায়ের এমন কাণ্ডে রীতিমতো ভেঙে পড়েছেন একমাত্র মেয়ে। বিচার পেতে বাবাকে নিয়ে তিনি থানায় হাজির হয়েছেন।

পশ্চিমবঙ্গের হাওড়ার লিলুয়া থানার জগদীশপুরে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর গোটা এলাকায় হইচই পড়ে গিয়েছে।

 মেয়ের জামাইয়ের সঙ্গে পালিয়েছে শাশুড়ি, বিচার চেয়ে থানায় বাবা-মেয়ে
প্রতীকী ছবি
Advertisement

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জগদীশপুরের বিশ্বাস পাড়ার বাসিন্দা বাবলা দাস পেশায় ভ্যান চালক। তার কন্যা প্রিয়াঙ্কার সঙ্গে ২০১৭ সালে বিয়ে হয় রামপুরহাটের বাসিন্দা কৃষ্ণ গোপাল দাসের। কাজের জন্য শ্বশুরবাড়িতেই থাকতে শুরু করেন কৃষ্ণ। সেই থেকেই শাশুড়ির সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে উঠতে শুরু করে তার।

গত শনিবার শাশুড়ির সঙ্গে লাপত্তা হয়েছেন কৃষ্ণ।

এলাকাবাসী জানান, কৃষ্ণ গোপাল দাস দীর্ঘদিন শাশুড়ির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। আর সে কারণেই তারা একসঙ্গে এলাকা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে এই ঘটনা সামনে আসার পর কান্নায় ভেঙে পড়েন কৃষ্ণের স্ত্রী প্রিয়াঙ্কা। মায়ের এমন কাণ্ড তিনি মানতেই পারছেন না।

প্রিয়াঙ্কা দাস জানান, বিয়ের পর থেকে তার ওপর শারীরিক অত্যাচার চালাত স্বামী কৃষ্ণ। তাকে মারধর করা হত। দীর্ঘদিন তাকে শ্বশুরবাড়িতে রেখে চলে আসে স্বামী। বসবাস শুরু করেন তার মায়ের সঙ্গে

মায়ের হাত ধরে স্বামীর পালিয়ে যাওয়াটা মেনে নিতে পারেননি তিনি। শেষেমেষ পুলিশের দ্বারস্থ হয়েছেন।

প্রিয়াঙ্কা ও তার বাবা বাবলা দাস কৃষ্ণের বিরুদ্ধে লিলুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

 

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.