Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মোটরসাইকেলে ছাগল চুরি, পালানোর সময় দুই ভাই আটক
বিভাগীয় সংবাদ

মোটরসাইকেলে ছাগল চুরি, পালানোর সময় দুই ভাই আটক

By Sibbir OsmanAugust 22, 20211 Min Read

মোটরসাইকেলে ছাগল চুরি, পালানোর সময় দুই ভাই আটক

Advertisement
জুমবাংলা ডেস্ক: লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্বর্ণামতি সেতু এলাকায় মোটরসাইকেল নিয়ে ছাগল চুরি করার সময় ধাওয়া করে দুই ভাইকে আটক করেছে স্থানীয়রা। এ ঘটনায় ছাগলের মালিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

আটক দুই ভাই হলেন, কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে মোশারফ হোসেন পবন (৪০) ও মীর ইকবাল হোসেন স্বপন (৩২)।

শনিবার (২১ আগস্ট) দুপুরে ওই দুই ভাইকে লালমনিরহাট জেলা হাজতে পাঠানো হয়েছে বলে আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

তারা মোটরসাইকেলযোগে কৌশলে ছাগল চুরি করে বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও জানান ওসি।

ওসি বলেন, পালসার মোটরসাইকেলযোগে গতকাল শুক্রবার (২০ আগস্ট) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক হয়ে কালীগঞ্জ ফিরছিলেন মোশারফ হোসেন পবন ও তার ভাই মীর ইকবাল হোসেন স্বপন। আদিতমারী উপজেলার স্বর্ণামতি সেতুর পূর্ব পাড়ে স্থানীয় জামিনুর রহমান ছাগলগুলোকে ঘাস খাওয়াচ্ছিলেন।

এ সময় হঠাৎ মোটরসাইকেলে দুই ভাই এসে একটি ছাগল তুলে নিয়ে পালিয়ে যায়। পরে ছাগল মালিকের চিৎকারে ওই দুই ভাইকে সেতুর পশ্চিম পাড়ের লোকজন আটকানোর চেষ্টা করে ব্যর্থ হন।

পরে সেতুপাড়ের লোকজন তার পেছনে মোটরসাইকেল ধাওয়া করে হাসিমের তেল পাম্প এলাকায় গিয়ে ছাগলসহ দুই চোরকে আটক করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাগল ও মোটরসাইকেলসহ তাদের আটক করেন। উদ্ধারকৃত ছাগলটির আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

June 25, 2026
শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

June 25, 2026
rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

June 25, 2026

Latest News

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa