
জনসভায় নানা উপদেশ দেওয়ার মাঝেই রোসি বলেন, ‘স্থূল মহিলারা কখনও স্বর্গে যেতে পারবেন না।’ আর এতেই মেজাজ হারান সেখানে উপস্থিত এক স্থূল যুবতী। ফাদারের এ কথা শুনেই ভিড়ের মধ্যে থেকে ছুটে আসেন তিনি। তার পর সোজা মঞ্চে উঠে পিছন থেকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেন ফাদারকে।
মুখ থুবড়ে মাটিতে গিয়ে পড়েন ফাদার। ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে যান অনুষ্ঠানে উপস্থিত শত শত মানুষ। রাগের মাথায় এ কী করলেন তরুণী! প্রত্যেকেরই মাথায় হাত।
নিজেকে সামলে নিয়ে ফাদার মেঝে থেকে উঠে বলেন, ‘আমি ঠিক আছি। সামান্য ব্যথা পেয়েছি। এটা খুব স্বাভাবিক। কিছু ভাঙেনি।’
গোটা ঘটনা ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এমন ঘটনায় প্রত্যেকেই স্তম্ভিত। তবে এর পর আর কোনো বিতর্কিত মন্তব্য করেননি রোসি।
পরে ওই যুবতীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বন্ধু জানান, যুবতীর মানসিক অবস্থা ঠিক না থাকার জন্যই এমন কাণ্ড ঘটিয়েছেন। ফাদার আর কোনো অভিযোগ না জানানোয় পরে মহিলাকে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসার পর রোসি আপাতত সুস্থ বলেই জানা গেছে। তবে নেটদুনিয়ায় ঘটনার রেশ এখনও রয়ে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



