জুমবাংলা ডেস্ক: মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহককে ক্ষুদ্রঋণ দেওয়ার নামে ভয়ংকর ফাঁদ পেতেছিল ‘র‍্যাপিড ক্যাশ’ নামে একটি প্রতিষ্ঠান। অ্যাপসটি ইনস্টল করার পরপরই গ্রাহকের মোবাইলের ব্যক্তিগত ছবি-ভিডিও, ফোন নম্বর, ফেসবুকসহ সব ব্যক্তিগত তথ্য চলে যেত তাদের কাছে। এরপরই শুরু হতো আসল প্রতারণা।

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে অ্যাপসটির মালিক মাহেরসহ ১৯ জনকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এদের মধ্যে ১১ জন তরুণী রয়েছেন।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি বাড়িতে বসে ‘র‌্যাপিড ক্যাশ’ এই কার্যক্রম চালাচ্ছিল।

Advertisement

এটিইউয়ের মিডিয়া কর্মকর্তা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, দীর্ঘদিন ধরে র‍্যাপিড ক্যাশ নামের একটি মোবাইল অ্যাপ ব্যবহার করে ঋণ দেওয়ার নামে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিল একটি চক্র। এই চক্রটির কাছ থেকে সাধারণ মানুষ ঋণ নেওয়ার জন্য অ্যাপটি মোবাইলে ডাউনলোড করার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীর সমস্ত কন্ডাক্ট নম্বর, গ্যালারির তথ্য, ছবি, ভিডিও এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেওয়া হয়।

তিনি জানান, দেশের যেকোনো মোবাইল সিমের নম্বরের মাধ্যমে অ্যাপটি রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন হওয়ার সঙ্গে সঙ্গে র‍্যাপিড ক্যাশ ব্যবহারকারীকে ৫০০ বা এক হাজার টাকার একটি ক্ষুদ্র ঋণ দেওয়া হয়। ওই দিন থেকে টাকার ওপর প্রায় ১০০ টাকা হারে সুদ বাড়তে থাকে। ঋণ দেওয়ার কয়েক দিনের মধ্যেই লোন পরিশোধ করতে হোয়াটসঅ্যাপে ফোন দেয়। কোনো গ্রাহক যদি এই উচ্চ হারের সুদ প্রদানে অস্বীকৃতি জানান, তাহেল র‍্যাপিড ক্যাশ তাকে বিভিন্নভাবে প্রতারণা বা ব্ল্যাকমেইল করা শুরু করে। যার মধ্যে রয়েছে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ এবং গোপনীয় তথ্য ফেসবুকসহ সামাজিক মাধ্যমে প্রকাশ করার হুমকি দিয়ে টাকা আদায়।

পুলিশ সুপার আরও জানান, কোনো গ্রাহক সম্পূর্ণ টাকা পরিশোধের পরও তাদের আবারও ঋণ নিতে বাধ্য করে। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বিকাল ৫টা থেকে অভিযান শুরু করে এটিউয়ের সাইবার ক্রাইম উইং। অভিযানে চক্রের মূল হোতা মাহেরসহ ১৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন তরুণী ও ৮ জন তরুণ।

এ বিষয়ে আজ দুপুরে বিস্তারিত জানানো হবে বলে জানান এই পুলিশ সুপার।

অনির্বাচিত সরকারের সুযোগ নেই: রাষ্ট্রপতি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.