জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের উলিপুর উপজেলার ফারাজিপাড়া গ্রামে মৌমাছির কামড়ে প্রাণ গিয়েছে ৩২টি কবুতরের। এছাড়াও ইউপি সদস্যসহ ৩ ব্যক্তি আহত হয়েছেন। পাশাপাশি মৌমাছির আক্রমণের শিকার হয় ৬টি গরু ও ২টি ছাগল।

Advertisement

গতকাল বুধবার বিকালে উপজেলার তবকপুর ইউনিয়নের ফারাজিপাড়া গ্রামের রাধানাথ বর্মণ নামে এক ইউপি সদস্যের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ইউপি সদস্য নিজে ও তার স্ত্রী পূর্ণিমা রাণি (৫০) এবং তার বৃদ্ধ মা সুরবালা (৭০) মৌমাছির আক্রমণে গুরুতর আহত হন।

ইউপি সদস্য রাধানাথ বর্মণ জানান, আমার বাড়ির উঠানের একটি আম গাছের মগডালে দীর্ঘদিন ধরে বেশ কিছু মৌমাছি চাক বেধে ছিল। গতকাল বুধবার বিকালে মৌমাছির বিশাল মৌ-চাকে কয়েকটি বাজপাখি এসে হানা দিলে মৌমাছিগুলো তাৎক্ষণিক সেখান থেকে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। পরে সেসব মৌমাছির আক্রমণে পার্শ্ববর্তী ৩২টি কবুতর মারা যায়।

মানুষের বিবেক থাকলে নৌকার বিপক্ষে যাওয়া উচিত না: চুমকি

এছাড়াও তিনিসহ তার বাড়ির দুই সদস্য আহত হন। পাশাপাশি মৌমাছির আক্রমণের শিকার হয় ৬টি গরু ও ২টি ছাগল। এরপর স্থানীয়রা খবর দিলে উলিপুর থানা পুলিশ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ এসে ওই বাড়ি পরিদর্শনসহ সকলকে চিকিৎসা সহায়তা প্রদান করেন।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এক মেয়েকে হত্যার হুমকি দিয়ে অন্যকে সর্বনাশ করলেন বিকৃত বাবা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.