
বুধবার বিকেলে জেলা সদরের পানছড়ি সড়কের প্যারাছড়া উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে চেঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ওসি তদন্ত মো. নুরুল আবছার বলেন, ‘অবৈধ বালু উত্তোলনকারীদের অতর্কিত হামলায় আমাদের ২ পুলিশ সদস্য আহত হয়েছে। এই দুষ্কৃতকারীরা হামলা করে সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। তাই তাদের আটক করা সম্ভব হয়নি। তবে তাদের ব্যবহৃত একটি ট্রলি গাড়ি জব্দ করা হয়েছে। পুলিশ বাদী হয়ে অজ্ঞাতদের আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আশা করি খুব শীঘ্রই আমরা আসামীদের গ্রেফতার করতে পারব।’
মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন বলেন, চেঙ্গী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আমরা সেখানে অভিযানে যাই। আমাদের অভিযান টের পেয়ে বালু উত্তোলনকারীরা আমাদের উপর হামলা করে। এতে ২ পুলিশ সদস্য আহত হয়। পরে আমরা বালু পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রলি গাড়ি জব্দ করি। অপরাধীরা যত ক্ষমতাবানই হোক না কেন আমরা তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



