Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ‘১৬ বছরের চাকরি জীবনে ১৬ পয়সাও দুর্নীতি করিনি, ম্যাসেজটা সবার কাছে পৌঁছাবেন’
বিভাগীয় সংবাদ

‘১৬ বছরের চাকরি জীবনে ১৬ পয়সাও দুর্নীতি করিনি, ম্যাসেজটা সবার কাছে পৌঁছাবেন’

By Sibbir OsmanSeptember 10, 2019Updated:September 10, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : ‘১৬ বছরের চাকরি জীবনে ১৬ পয়সাও দুর্নীতি করিনি। সরকারি বেতনের টাকায় চলি। সুতরাং আমার নামে কেউ জনগণের কাছ থেকে পয়সা নিতে পারবে না। এ ম্যাসেজটা সবার কাছে পৌঁছাবেন। কিভাবে কাজ করতেছি।’ কথাগুলো বলছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ।

‘১৬ বছরের চাকরি জীবনে ১৬ পয়সাও দুর্নীতি করিনি, ম্যাসেজটা সবার কাছে পৌঁছাবেন’
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ফারুক আহমদ।
Advertisement

সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজারের বড়লেখায় মা*দক, স*ন্ত্রাস, জ*ঙ্গিবাদ ও ইভ*টিজিং এর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিষয়ক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমার পুলিশ দিয়ে কোনো মানুষ অন্যায়ভাবে যেনো ক্ষতিগ্রস্ত না হয়। আমার পুলিশ দ্বারা যদি জনগনের কোনো ক্ষতির খবর পাই; তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকল মানুষ দূরের জেলা সদরে আমার কাছে অনেক সময় যেতে পারবে না। তাই থানা হবে জনগনের আশ্রয়স্থল, জনগনের সেবা কেন্দ্র।’

পুলিশ সুপার মা*দকসেবী ও মা*দক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘হয় মা*দক ছাড়ো; না হয় মৌলভীবাজার ছাড়ো। মা*দকের বিরুদ্ধে আমাদের অ*ভিযান অব্যাহত থাকবে। এব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।’

সকল অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার কাজ চলছে জানিয়ে পুলিশ সুপার আরও বলেন, ‘অপরাধীদের তালিকা করা হচ্ছে। এক্ষেত্রে জনগণের সহযোগিতা খুব প্রযোজন। জনগনের কাছে তালিকা দেওয়া হবে। যাতে জনগণের সহায়তায় ‌দ্রুত সময়ে অপরাধীদের সনাক্ত করা যায়।’

তিনি বলেন, ‘থানার ওসিকে মা*দকের বিষয়ে ফোন করে তথ্য জানাবেন। ওসি যদি ব্যবস্থা না নেন; আর ওই এলাকায় মা*দকের বিস্তারের খবর পাওয়া যায় তাহলে ওসিকে জবাবদিহি করতে হবে।’

সমাবেশে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হকের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জসীম ও উপ-পরিদর্শক (এসআই) প্রভাকর রায়ের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিশেষ শাখার পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত) সারোয়ার আলম, বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনোয়ার উদ্দিন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, নারী ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, জেলা পরিষদের নারী সদস্য জোবায়েদা ইকবাল, বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের সহকারী আইন কর্মকর্তা গোপাল দত্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতফি, পৌরসভার প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহেদ, নারী শিক্ষা একাডেমি অনার্স কলেজের উপাধ্যক্ষ একেএম হেলাল, বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ অরুন কুমার চক্রবর্ত্তী, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, নছিব আলী, এনাম উদ্দিন, বিদ্যুৎ কান্তি দাস, শাহাব উদ্দিন, ময়নুল হক, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, সমাজসেবক সুনাম উদ্দিন, ইউপি সদস্য কবির আহমদ প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

June 23, 2026
soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

June 23, 2026
সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

June 23, 2026

Latest News

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

মাছ ধরার মহোৎসব

যমুনায় নতুন পানিতে মাছ ধরার মহোৎসব, জেলেপাড়ায় সুখের দিন

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa