
রবিবার (১৫ নভেম্বর) ভোররাত নগরীর রামকৃষ্ণ মিশন রোড নগরীর একটি ভাড়া বাসা থেকে ১২টি মাথার খুলি ও এক বস্তা হাড় উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের আর কে মিশন রোড এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে ১২ টি মানুষের কঙ্কাল ও দুই বস্তা মানুষের হাড় উদ্ধার করা হয়। এ সময় বাপ্পি নামে এক ব্যাক্তিকে আটক করা হয়। প্রাথমিক ভাবে ধারনা এসব হাড় বিদেশে পাচারের উদ্দ্যেশে সংগ্রহ করা হচ্ছিলো। বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে এসব সংগ্রহ করা হয়েছে বলে ধারনা পুলিশের।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালী থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, মানুষের ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড়সহ বাপ্পি নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এগুলো থানায় আছে। গ্রেফতার বা এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে প্রেসকনপারেন্স বিস্তারিত জানানো হবে বলেনও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



