Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ওই মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, যুবলীগ একটি শক্তিশালী সংগঠন। যখনই দল ও নেত্রীর দুঃসময়ে পড়ে তখনই যুবলীগ এগিয়ে আসে। যুবলীগের এই বয়সে উপযুক্ত সময়। তাদের সাহস ও অর্থ দুইই আছে, তাই তারা সকল কাজে সহযোগী করতে পারে।

শুক্রবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা যুবলীগ আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা যুবলীগের সভাপতি এসএম আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপুর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, আওয়ামী লীগ নেতা এ্যাড. আশরাফী মেহেদী হাসান, এইচএম আবুবরক চৌধুরী, পরিমল চন্দ্র ঘোষ, তাসলিমা রহমান লাভলী, এসএম রবিন হোসেন, মো. কামরুল ইসলাম, যুবলীগ নেতা মো. বাদল হোসেন, রেজাউর রহমান আশরাফী খোকন, মাফুজা আফরিন মনি প্রমুখ।

এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়াম লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google