Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home শিক্ষা ক্যাম্পাস যত্রতত্র নার্সিং প্রতিষ্ঠান খোলা যাবে না
ক্যাম্পাস জাতীয় শিক্ষা

যত্রতত্র নার্সিং প্রতিষ্ঠান খোলা যাবে না

By Alamgir HossainSeptember 3, 2022Updated:September 3, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, যত্রতত্র নার্সিং প্রতিষ্ঠান খোলা যাবে না। নার্সিং পড়া সহজ করা যাবে না।

উপাচার্য বলেন, নার্সিং পড়াশোনা আর্ন্তজাতিক মানের হতে হবে। নার্সিং পড়াশোনা সহজ করলে রোগীরা উন্নত সেবা থেকে বঞ্চিত হবেন।

যত্রতত্র নার্সিং প্রতিষ্ঠান খোলা যাবে না

Advertisement
আজ শনিবার বিএসএমএমইউয়ের বিএসসি ইন নার্সিংয়ের ১২তম ও এমএসসি ইন নার্সিংয়ের ১ম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে শারফুদ্দিন আহমেদ এসব কথা বলেন।

বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়টির এ ব্লক মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে নার্সিং বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা সংগীত, আবৃত্তি, মঞ্চনাটক ও নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানে উপাচার্য শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথি ছিলেন।

শারফুদ্দিন আহমেদ বলেন, ‘নবীনদের কাছে অনেক চাওয়া। নবীনেরা লেখাপড়ার সাথে সাথে ভালো মানুষ হবে, এটি প্রত্যাশা করি। কার মধ্যে কী প্রতিভা আছে, তা আমরা জানি না। সে প্রতিভাকে উদ্ভাসিত করতে হবে।’ তিনি বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আন্তরিক হতে হবে। সময়ানুবর্তিতা ও নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে। দিনের পড়া দিনেই পড়তে হবে। অন্যদের সাথে ভালো ব্যবহার করতে হবে।

উপাচার্য বলেন, নার্সরা যদি রোগীদের পরিবারের সদস্য ভেবে সেবা দেন, তাঁদের একটু খোঁজখবর নেন তবেই রোগীরা চিকিৎসা নিয়ে স্বস্তি পাবেন।

শারফুদ্দিন আহমেদ বলেন, দক্ষ নার্স তৈরি করতে ভালো প্রতিষ্ঠান দরকার। যত্রতত্র নার্সিং প্রতিষ্ঠান খোলা যাবে না। নার্সিং পড়া সহজ করা যাবে না। নার্সিং পড়াশোনা আর্ন্তজাতিক মানের হতে হবে। নার্সিং পড়াশোনা সহজ করলে রোগীরা উন্নত সেবা থেকে বঞ্চিত হবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নার্সিং ও মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক দেবব্রত বণিক। স্বাগত বক্তব্য দেন নার্সিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মেবেল ডি রোজারিও। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক এ কে এম মোশাররফ হোসেন, প্রক্টর অধ্যাপক হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বপন কুমার তপাদার প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Alamgir Hossain
  • Website
  • X (Twitter)

Alamgir Hossain is a Sub Editor at the iNews Desk, responsible for editing news copy, checking facts, and ensuring accuracy and clarity across daily stories.

Related Posts
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026
ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

June 22, 2026

Latest News

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

Sikkha

আগামী ৩ মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগ : শিক্ষামন্ত্রী

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa