Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যশোরে চলছে পূর্ব-পশ্চিম আন্তর্জাতিক সাহিত্য উৎসব
জাতীয় বিভাগীয় সংবাদ

যশোরে চলছে পূর্ব-পশ্চিম আন্তর্জাতিক সাহিত্য উৎসব

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 8, 2022Updated:জানুয়ারি 8, 20221 Min Read

জুমবাংলা ডেস্ক: যশোর জেলা সদরের রামনগরে আরআরএফ টার্ক সেন্টারে চলছে দুই দিনব্যপী পূর্ব-পশ্চিম আন্তর্জাতিক সাহিত্য উৎসব।

যশোরে চলছে পূর্ব-পশ্চিম আন্তর্জাতিক সাহিত্য উৎসব

Advertisement
পূর্ব-পশ্চিম সাহিত্য সংগঠন আয়োজিত উৎসবের উদ্বোধন করেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেশবরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

দুই শতাধিক লেখকের অংশগ্রহণে গতকাল উৎসবের শুরুতেই পূর্ব-পশ্চিম সাহিত্য পুরস্কার ঘোষণা করেন আয়োজকরা। এবার সাহিত্যের দুই ক্যাটাগরিতে মোট ৬ লেখক পুরস্কার পেয়েছেন। পাশাপাশি বরেণ্য ৩ লেখককে জানানো হয়েছে বিশেষ সম্মাননা। এবার পূর্ব-পশ্চিম সাহিত্য পুরস্কার-২০২২ পেয়েছেন কথাসাহিত্যিক আহমেদ মোস্তফা কামাল, কবি ও প্রাবন্ধিক তপন বাগচী এবং কবি আমিনুল ইসলাম। অন্যদিকে পূর্বপশ্চিম তরুণ সাহিত্য পুরস্কার পেয়েছেন কবি সেঁজুতি বড়ুয়া, কথাসাহিত্যিক ও চ্যানেল টোয়েন্টিফোরের অনুসন্ধানী সাংবাদিক আবদুল্লাহ আল ইমরান এবং কথাসাহিত্যিক মাহবুব ময়ূখ রিশাদ।

এছাড়াও উৎসবে কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক,ঔপন্যাসিক হোসেনউদ্দীন হোসেন ও কবি দারা মাহমুদকে বিশেষ সম্মাননা জানানো হয়।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার সভাপতিত্বে উৎসবে আরও উপস্থিত ছিলেন- কবি আসাদ মান্নান, মাকিদ হায়দার, মজিদ মাহমুদ, চঞ্চল শাহরিয়ার, মনি হায়দার, আশরাফ জুয়েল, ইকবাল রাশেদীন, চঞ্চল কবীর, রাসেল রায়হান, কিঙ্কর আহ্সান, হামীম কামাল, শিমুল সালাহউদ্দনসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দুই শতাধিক কবি ও কথাসাহিত্যিক। আয়োজকরা জানান, ২০১৪ সালে প্রতিষ্ঠার পর থেকে পূর্ব-পশ্চিম সংগঠনটি বাংলা ভাষা ও শিল্প-সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026
ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

জুন 20, 2026

Latest News

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa