Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় যশোর মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যান, প্রতিদিন ঘটে দুর্ঘটনা
জাতীয় বিভাগীয় সংবাদ

যশোর মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যান, প্রতিদিন ঘটে দুর্ঘটনা

By জুমবাংলা নিউজ ডেস্কসেপ্টেম্বর 20, 20192 Mins Read

মহসিন আলী, ইউএনবি: বেনাপোল-যশোর ও নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার যান। তাতে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

Advertisement

রাত-দিন মহাসড়ক থ্রি-হুইলারের দখলে থাকলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। মাঝে মধ্যে লোক দেখানো দুই একটি থ্রি হুইলার আটক করে মামলা দিয়ে দায়িত্ব শেষ করেন কর্মকর্তারা। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটো কুমার নাথ।

সরেজমিনে দেখা গেছে, যশোর-বেনাপোল মহাসড়কের শার্শার নাভারণ সাতক্ষীরা মোড় থেকে বেনাপোল, বাগআঁচড়া থেকে নাভারণ সাতক্ষীরা মোড় পর্যন্ত মাহেন্দ্রা অবাধে চলাচল করছে। সাতক্ষীরা মোড়ে তৈরি করা স্ট্যান্ড থেকে কয়েক মিনিট পরপর বেনাপোল ও বাগআঁচড়ায় ছেড়ে যাচ্ছে মাহেন্দ্রাগুলো। সড়কে মাহেন্দ্রার পাশাপাশি চলাচল করছে ব্যাটারিচালিত ইজিবাইক, ইঞ্জিনচালিত থ্রি-হুইলার ও ব্যাটারিচালিত ভ্যান, নছিমন ও করিমন। এছাড়া ঝিকরগাছা-লাউজানী, নাভারণ-নবীবনগর, গদখালী-ঝিকরগাছা ও বেনেয়ালী- ঝিকরগাছা রুটে অবৈধ ১৩০টির মতো তিন চাকার যান চলাচল করছে।

কাগজে-কলমে এখনও এসব মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা বহাল থাকলেও কাগজপত্র ও ফিটনেসবিহীন এসব তিন চাকার যান রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে। কখনও সোজা, কখনও উল্টো পথে চলাচলের ফলে প্রতিনিয়তই ছোট-বড় নানা দুর্ঘটনা ঘটছে। এতে অসংখ্য মানুষ অকালে প্রাণ হারাচ্ছে। অনেকে আবার পঙ্গু হচ্ছেন।

অভিযোগ রয়েছে, নাভারণ হাইওয়ে পুলিশকে মাসোহারা দিয়ে এ যানগুলো চলাচল করেছে। পৌর এলাকার মহাসড়কে চলাচল করতে পৌর কর্তৃপক্ষের নামেও এ সকল চালকদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ চাঁদা তোলা হয়।

থ্রি-হুইলারচালক আবুল হোসেনসহ বেশ কয়েক জন জানান, মহাসড়কের পাশ দিয়ে বা বাইপাস দিয়ে পৃথক কোনো সড়ক নেই। মহাসড়কে যান চালাতে না পারলে তাদের পরিবারের খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যাবে। তাই ঝুঁকি নিয়ে তাদের মহাসড়কে উঠতে হয়। মাঝে মাঝে পুলিশ আটকালে ‘ম্যানেজ’ করতে হয়।

যশোর জেলা বাস মালিক সমিতির কর্মকর্তা আনিসুজ্জামান জানান, মহাসড়কে থ্রি হুইলার চলাচলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এছাড়া সড়ক দুর্ঘটনাও বৃদ্ধি পাচ্ছে। থ্রি হুইলার চলাচল বন্ধের দাবিতে বিগত দিনে প্রশাসনিক বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করলেও কোনো ফল পাওয়া যায়নি।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটো কুমার নাথ বলেন, মহাসড়কে থ্রি হুইলার চলাচল বন্ধে সোচ্চার ভূমিকা পালন করা হচ্ছে। একাধিক গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। টাকা নিয়ে অবৈধ এ সকল যান চলাচলের কোনো সুযোগ দেয়া হয় না বলে দাবি করে তিনি।

হাইওয়ে যশোর সার্কেলের এএসপি মোহাম্মদ ইউএনবিকে বলেন, গত এক মাসে ২ শতাধিক থ্রি-হুইলার আটক করা হয়েছে। মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। হাইওয়ে পুলিশ ফাঁড়ির কোনো সদস্য টাকা নিয়ে অবৈধ যান চলাচলের সুযোগ দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সূত্র: ইউএনবি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

জুন 16, 2026
সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

জুন 16, 2026
চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

জুন 16, 2026
Latest News
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

চিকিৎসা

ঝিনাইদহে ভুল চিকিৎসায় রোগীর নাড়ি কাটার অভিযোগ, মেয়েকে বাঁচাতে নিঃস্ব বাবা

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও জার্মানি

বেদে

নোয়াখালীর চাটখিলে বেদে পল্লীতে এসি লাগিয়ে মাদক ব্যবসা

বাণিজ্য সচিব

নতুন বাণিজ্য সচিব নিয়োগ দিল সরকার

হজ শেষে দেশে ফিরেছেন ৫হাজিরা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত

আগ্রহ

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ সুইস কোম্পানি সুইচপোর্টের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa