Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home খোকার দেশের মাটিতে ফেরা নিয়ে যা জানালেন ছেলে ইশরাক হোসেন
জাতীয়

খোকার দেশের মাটিতে ফেরা নিয়ে যা জানালেন ছেলে ইশরাক হোসেন

By Sibbir OsmanNovember 2, 2019Updated:November 2, 20192 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা গুরুতর অসুস্থ। ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন যাবত তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন আছেন।
খোকা-ছেলে
তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার সুস্থ হওয়ার আশা অনেকটাই ছেড়ে দিয়েছেন ডাক্তাররা। বর্তমানে তাকে অক্সিজেন দিয়ে রাখা হলেও ক্যান্সারের চিকিৎসা বন্ধ করে দিয়েছে চিকিৎসকরা।

সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের বরাত দিয়ে বিশ্বস্ত সূত্র থেকে এসব তথ্য জানা যায়।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, হাসপাতালে ভর্তি করার আগে দেশে আসবে কিনা জানতে চাইলে সাদেক হোসেন খোকা বলেন, বেগম খালেদা জিয়া বন্দী হয়ে আছেন। দেশে যেয়ে কি করব? নেত্রীর সাথে তো দেখা হবে না। তার জন্য কিছু করতেও পারবো না।

সূত্রটি আরও জানায়, সাবেক মেয়র দেশের মাটিতে ফিরে আসতে চান। জুরাইন কবরস্থানে বাবা-মার কবরের পাশে শায়িত হওয়ার কথা পরিবারের কাছে জানিয়ে তিনি বলেছেন এটাই তার শেষ ইচ্ছা।

resize (1)
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন সাদেক হোসেন খোকা

সাদেক হোসেন খোকাকে দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছে তার পরিবার। শুক্রবার (১ নভেম্বর) পরিবারের পক্ষ থেকে নিউইয়র্কস্থ বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট ফেরতের আবেদন জানানো হয়।

পাসপোর্ট ফেরত দেয়ার ব্যাপারে দূতাবাসের কিছু করণীয় নেই উল্লেখ করে তারা জানান, পাসপোর্ট ফেরত দেয়া বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত। তবে খোকার বাংলাদেশ যেতে ট্রাভেল ভিসার ব্যাপারে দূতাবাস সর্বোচ্চ সহযোগিতা করবে।

গত ১৮ অক্টোবর সকালে খোকার শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে নিউইয়র্কের মেমোরিয়াল স্লোয়েন ক্যাটারিং ক্যান্সার ইনস্টিটিউটে ভর্তি করা হয়। ২৮ অক্টোবর তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটলে তাকে আইসিইউতে নেয়া হয়। গতকাল শুক্রবার সাদেক হোসেন খোকার মৃত্যুর খবরও চারিদিকে ছড়িয়ে পরে। তবে তা গুজব ছাড়া কিছুই নয় বলে জানিয়েছে পরিবার।

২০১৪ সালের ১৪ মে মাসে সাদেক হোসেন খোকা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যান। সেখানে থাকা অবস্থায় তার বিরুদ্ধে দেশে কয়েকটি দুর্নীতি মামলা হয়। এ সব মালার কয়েকটিতে সাজাও দেয় আদালত।

সাদেক হোসেন খোকা চিকিৎসার জন্য নিউইয়র্ক আসার পর তার স্ত্রী ইসমত আরার পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ হওয়ার উপক্রম হলে বিগত ২০১৭ সালের ২৬ জানুয়ারি পাসপোর্ট নবায়ন করার জন্য কনস্যুলেটের নির্ধারিত ফি জমা দেয়া হয় (রিসিট নং ৩৯৮৩৫৩৮, বুক নং ০৩৯৮৩৬)।

ইসমত আরার বাংলাদেশি পাসপোর্ট নং এসি ১২৫০৯৬৯। অনুরূপভাবে সাদেক হোসেন খোকার পাসপোর্টও মেয়াদোত্তীর্ণ হওয়ার উপক্রম হলে বিগত একই বছরের ১৩ এপ্রিল পাসপোর্ট নবায়ন করার জন্য কনস্যুলেটের নির্ধারিত ফি জমা দেয়া হয় (রিসিট নং ৪২৪৯৩৩০, বুক নং ০৪২৪৯৪)। আর সাদেক হোসেন খোকার বাংলাদেশি পাসপোর্ট নং এসি৬৮৩২৩৯৩। কিন্তু কনস্যুলেট থেকে তাদের পাসপোর্ট আর ফেরত দেয়া হয়নি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

February 6, 2026
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

February 6, 2026
ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

February 6, 2026
Latest News
তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

কমিশনার

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

সুযোগ

‘স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় জামায়াতে ইসলামীকে সমর্থনের সুযোগ নেই’

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নীতি

‘ভালো নেতা ও নীতি চাই, অন্যথায় মুক্তি সম্ভব নয়’

শ্রমিকদের সাধারণ ছুটি

১০ ফেব্রুয়ারি শ্রমিকদের সাধারণ ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.