জুমবাংলা ডেস্ক : ব্রিটেনের আগামী পার্লামেন্ট নির্বাচনে ড. বাবলিন মল্লিককে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে দেশটির উদার ধারার রাজনৈতিক দল লিবডেম (লিবারেল ডেমোক্র্যাট)। কার্ডিফ সেন্ট্রাল আসনের জন্য প্রার্থী মনোনীত হয়েছেন তিনি।

Advertisement
বাবলীন ব্রিটেনে স্থায়ী আবাস গড়েছেন। সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে বিজয়ী হওয়ার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
কার্ডিফে বাংলাদেশি কমিউনিটির জন্য শেকড় নামে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন বাবলিন। তিনি কমিউনিটির স্বার্থে বিভিন্ন দাতব্য সংস্থা ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
প্রথম বাঙালি ও মুসলিম নারী হিসেবে গত কাউন্সিল নির্বাচনে বিপুল ভোটে কাউন্টি কাউন্সিলর নির্বাচিত হন তিনি। সেই ধারাবাহিকতায় বাংলাদেশি বংশোদ্ভূত এই নারীকে এমপি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



