Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রকে বিনাশর্তে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে : ইরান
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে বিনাশর্তে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে : ইরান

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 4, 2020Updated:December 4, 20202 Mins Read
যুক্তরাষ্ট্রকে বিনাশর্তে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে : ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাব অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে বিনাশর্তে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। ইরান এই সমঝোতার ব্যাপারে নিজের সদিচ্ছার প্রমাণ দিয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন। খবর পার্সটুডে’র।

তিনি গতকাল (বৃহস্পতিবার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘মধ্যপ্রাচ্য সংলাপ’-এ অংশগ্রহণ করে আরো বলেন, ইরান যেসব বিষয়ে আলোচনা করে একবার সমঝোতায় পৌঁছেছে সেসব বিষয়ে আর কোনো আলোচনা করবে না। তিনি বলেন, আমেরিকা ও ইউরোপকে পরমাণু সমঝোতায় তাদের দেয়া প্রতিশ্রুতি পালন করতে হবে এবং কোনো পূর্বশর্ত আরোপ করার অবস্থায় আমেরিকা নেই।

জারিফ বলেন, পশ্চিমা দেশগুলো যদি তাদের প্রতিশ্রুতি পালন না করে তাহলে ইরান সরকার সম্প্রতি পার্লামেন্টে পাস হওয়া আইন বাস্তবায়ন করবে। ওই আইনে বলা হয়েছে, পরমাণু সমঝোতার অপর পক্ষগুলো তাদের প্রতিশ্রুতি পালন না করলে ইরান স্বেচ্ছায় পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি’র সম্পূরক প্রটোকল বাস্তবায়নের কাজ স্থগিত রাখবে।

বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও মধ্যপ্রাচ্যে ইরানের কথিত প্রভাব রোধ করার যে জিগির পশ্চিমা দেশগুলো তুলেছে সে সম্পর্কে জারিফ বলেন, পরমাণু সমঝোতার আলোচনায় অপর পক্ষগুলোই সে সময় এ দু’টি বিষয় অন্তর্ভুক্ত করতে চায়নি। কারণ তারা এ অঞ্চলে তাদের অশুভ তৎপরতা বন্ধ করতে রাজি ছিল না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমা দেশগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে ১০ হাজার কোটি ডলারেরও বেশি মূল্যের অস্ত্র বিক্রি করেছে এবং ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদকে সার্বিক পৃষ্ঠপোষকতা দিয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

July 21, 2026
Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

July 21, 2026
মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

July 21, 2026

Latest News

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

অভিনেত্রী স্বরা

ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার

Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

UK-prime-minister

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ

হরমুজ দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না, হুঁশিয়ারি ইরানের

Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa