
ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি হুঁশিয়ারি দিয়ে বলেন, তার দেশ অর্থাৎ ইরানের বিরুদ্ধে শত্রুর যে কোনো ধরনের হুমকির দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
ইরানের দক্ষিণের বুশেহর শহরে বিমান প্রতিরক্ষা ইউনিট পরিদর্শনে যান জেনারেল মুসাভি। সেখানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, আমরা গত ৪০ বছর ধরে পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষা করে আসছি। আগামিদিনেও আমরা পূর্ণ শক্তি নিয়ে কাজ করে যাব। যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের হুমকি সৃষ্টির চেষ্টা করে তাহলে যে কোনো হুমকির কঠোর জবাব দেওয়া হবে।
ইরানের জেনারেল বলেন, গত ৪০ বছর ধরে ইরানের সশস্ত্র বাহিনী পারস্য উপসাগরীয় এলাকার নিরাপত্তা রক্ষা করেছে এবং এখনও আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা নিয়ে এই অঞ্চলকে বিশ্বের সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে গড়ে তোলা সম্ভব। ইরানের বিমান বাহিনীর প্রস্তুতি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানের সামরিক বাহিনী সব সময় প্রস্তুত রয়েছে এবং দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের হুমকিকে সমূলে বিনাশ করার জন্য প্রস্তুত।
তিনি জানান, ইরানের সামরিক বাহিনী এবং বিপ্লবী গার্ড বাহিনী সমন্বয়ের মাধ্যমে সামরিক অঙ্গনে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও তা করে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



