Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের তৃতীয় সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কাশ্মীর নিয়ে সরব
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের তৃতীয় সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কাশ্মীর নিয়ে সরব

By Saleh MohammadOctober 9, 20191 Min Read

আন্তর্জাতিক ডেস্ক : ভারত শাসিত কাশ্মীর ইস্যুতে এবার মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পার্টি থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে থাকা কামালা হ্যারিস। বিষয়টিতে এই নিয়ে ডেমোক্র্যাট পার্টির তিনজন সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী কথা বললেন।

downloadকাশ্মীর ইস্যুতে সম্প্রতি এক বিবৃতিতে কামালা বলেছেন, “আমরা কাশ্মীর পরিস্থিতিতে নজর রাখছি। পরিস্থিতির প্রয়োজনে আমরা হস্তক্ষেপ করব।”

কামালার মন্তব্য বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কেননা ক্যালিফোর্নিয়ার এই সিনেটর মায়ের দিক থেকে ভারতীয় বংশোদ্ভূত। তার মা ব্রেস্ট ক্যানসার বিজ্ঞানী শ্যামলা গোপালনের জন্মস্থান ছিল ভারতের তামিলনাড়ুতে।

এর আগে কাশ্মীরের অব্যাহত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থা ও অন্যান্য বিধিনিষেধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ২০২০ প্রেসিডেন্ট নির্বাচনের আরেক সম্ভাব্য প্রার্থী ডেমোক্রেটিক সিনেটর এলিজাবেথ ওয়ারেন। এক টুইটে তিনি লিখেছিলেন, “ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আমাদের পারস্পরিক গণতান্ত্রিক মূল্যবোধের মধ্যে নিহিত।…কাশ্মীরি জনগণের অধিকারের প্রতি অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে।

Advertisement

প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার লড়াইয়ে থাকা আরেক ডেমোক্রেটিক নেতা বার্নি স্যান্ডার্সও মাসখানেক আগে কাশ্মীর ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তার অভিযোগ, নিরাপত্তার নামে কাশ্মীর উপত্যকায় ‘দমন-পীড়ন’ চালাচ্ছে ভারত সরকার। এর বিরুদ্ধে মার্কিন প্রশাসনকে জোরালো প্রতিবাদের আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা ও রাজ্যের মর্যাদা কেড়ে নেয় বিজেপি সরকার। একই সঙ্গে জম্মু-কাশ্মীরকে ভেঙে জম্মু-কাশ্মীর ও লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পুনর্গঠন করা হয়। এরপর থেকে উত্তপ্ত এই অঞ্চল।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa