আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে বন্দুক হামলায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরো ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক

যুক্তরাষ্ট্র

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন বলা হয়, রোববার (২ জুলাই) ব্রুকলিন হোমস এলাকার গ্রেটনা এভিনিউয়ের আটশো নম্বর ব্লকে ‘ব্রুকলিন দিবস’ উদযাপনের সময় এ ঘটনা ঘটে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, হামলাকারী অন্তত ২০ থেকে ৩০টি গুলি ছোড়ে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, বাল্টিমোরের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার রিচার্ড ওরলে বলেছেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে তাদের কাছে বেশ কয়েকটি কল আসে। খবর পাওয়ার পরই তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেসময় এক নারীকে নিহত অবস্থায় ও নয়জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

স্থানীয় মেয়র ব্র্যানডন স্কট বলেছেন, ঘটনাটি হৃদয়বিদারক। হামলাকারীর গুলিতে দুজন নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।

বাল্টিমোর পুলিশের মুখপাত্র লিন্ডসে এলরিজ বলেন, স্থানীয় পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তদন্ত শুরু হয়েছে, তবে এ ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা এখনো নির্দিষ্টি করে বলা যাচ্ছে না। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আরো তথ্য জানানো হবে।

সূত্র: বিবিসি

বাস্তবেই লড়বে ইলন মাস্ক-মার্ক জাকারবার্গ, দেখবেনেটিজেনরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google