Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে একইদিনে তিনটি শহরে বন্দুক হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। টেক্সাসের অস্টিনে গুলিতে প্রাণ হারান অন্তত তিনজন। এদিকে, শিকাগোতে বন্দুকধারীর গুলিতে প্রাণ হারায় এক শিশু। অন্যদিকে, উইসকনসিন অঙ্গরাজ্যের একটি পানশালায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন আরও তিনজন। এ ছাড়া লুইজিয়ানা ও ওহাইও অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোশা কাউন্টির সমার্স এলাকার একটি পানশালায় অতর্কিত গুলি চালায় এক বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন। আহত হন আরও দুইজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এরপর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। ওই অস্ত্রধারী পুলিশের গোয়েন্দা সংস্থার সাবেক সদস্য বলে জানা গেছে।

সেখানকার এক বাসিন্দা বলেন, হঠাৎই একের পর এক অনবরত গুলির শব্দ শুনতে পাই। চোখের সামনে লাশ হয়ে গেলো কতোগুলো মানুষ। মুহূর্তেই কিভাবে কী যে হয়ে গেলো বুঝতেও পারলাম না।

একইদিন টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে গুলিতে তিনজন নিহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। অস্টিন শহরের পুলিশ প্রধান জানান, পারিবারিক কলহের জেরে রোববার দুপুরে এ সহিংস ঘটনা ঘটে।

টেক্সাসের অস্টিন শহরের পুলিশ প্রধান জোসেফ চোকেন বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নিহতদের তিনজনই প্রাপ্তবয়স্ক। এদের মধ্যে দুইজন হিসপানিক নারী ও একজন কৃষ্ণাঙ্গ যুবক। ঘটনাস্থল থেকে সব ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্তের পর জানা যাবে ক কারণে এ হামলা হয়েছে।

অন্যিদকে, শিকাগো শহরের উইনডিতে ম্যাকডোনাল্ড ড্রাইভ-থ্রুতে বাবার সঙ্গে বসে থাকা সাত বছর বয়সী এক শিশুকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা দুই ব্যক্তি। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা। তার অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া, লুইজিয়ানা ও ওহাইও অঙ্গরাজ্যে আলাদা বন্দুক হামলায় আহত হয়েছেন কয়েকজন।

সূত্র: বিবিসি, ফক্স নিউজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.