Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে নির্বাচনি সংস্কারের উদ্যোগ নিয়ে সংঘাত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে নির্বাচনি সংস্কারের উদ্যোগ নিয়ে সংঘাত

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 4, 20213 Mins Read
যুক্তরাষ্ট্র
প্রতীকী ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: গত প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে চরম বিতর্কের পরিপ্রেক্ষিতে ডেমোক্র্যাটিক দল আমূল নির্বাচনি সংস্কারের উদ্যোগ নিচ্ছে৷ নিম্ন কক্ষে সাফল্য সত্ত্বেও উচ্চ কক্ষে সাফল্যের সম্ভাবনা নিয়ে সংশয় রয়েছে৷ খবর ডয়চে ভেলে’র।

বিশ্বের সবচেয়ে পুরানো ধারাবাহিক গণতন্ত্র হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রে ভোটদানের পথে একাধিক বাধার কারণে অনেক মানুষ এতকাল নির্বাচন প্রক্রিয়ায় সরাসরি অংশ নিতে পারেন নি৷ ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা থেকে শুরু করে ভোট দেওয়া পর্যন্ত পদে পদে নানা জটিলতা দেখা যায়৷ বিশেষ করে কৃষ্ণাঙ্গসহ সমাজের প্রান্তিক গোষ্ঠীগুলি এ ক্ষেত্রে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়৷ ২০২০ সালেও অনেক মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নি৷

ভোটদানের অধিকারে সাম্য আনতে প্রেসিডেন্ট জো বাইডেন একাধিক উদ্যোগের অঙ্গীকার করেছিলেন৷ তারই জের ধরে বুধবার সংসদের নিম্ন কক্ষে এক নির্বাচনি সংস্কার বিল পাস হলো৷ নিজস্ব সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে ডেমোক্র্যাটিক দলের সদস্যরা সহজেই সেই আইন অনুমোদন করলেন৷ উচ্চ কক্ষে দুই দলের প্রায় সমান শক্তির কারণে সেই প্রস্তাব অনুমোদিত হবে কিনা, তা এখনো স্পষ্ট নয়৷ বিরোধী রিপাবলিকান দলের কমপক্ষে ১০ জন সদস্যের সমর্থন ছাড়া সাফল্যের আশা নেই বললেই চলে৷

রিপাবলিকান দলের অনেক নেতা এখনো প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্পের পরাজয় মেনে নিতে পারেন নি৷ নির্বাচনে কারচুপির মিথ্যা দাবির বিরুদ্ধে তাঁরা প্রকাশ্যে মুখ খোলেন নি৷ ফলে বিরোধী দলের কাছে নির্বাচনি ব্যবস্থার সংস্কারের বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর৷ ডেমোক্র্যাটিক দলের উদ্যোগের বিরোধিতা করে তাদের বক্তব্য, এক ফলে রাজ্যগুলির ক্ষমতা দুর্বল হয়ে পড়বে এবং নির্বাচনি কারচুপি প্রতিরোধ করা সহজে সম্ভব হবে না৷ প্রস্তাবিত নির্বাচনি সংস্কারের ক্ষেত্রে নির্বাচনে অর্থায়নের বিষয়টি আরও স্বচ্ছ করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে৷ এমন সংস্কারের সুদূরপ্রসারী প্রভাব দেখা যেতে পারে৷

চলতি বছরে নির্বাচনি সংস্কারের উদ্যোগ অন্য একটি কারণেও বাড়তি গুরুত্ব পাচ্ছে, ২০২২ সালের নির্বাচনের উপর যার সরাসরি প্রভাব পড়তে পারে৷ মার্কিন সেন্সাস দফতর আদমশুমারির ফল প্রকাশ করার পর রাজ্যের নির্বাচনি এলাকার মানচিত্র নতুন করে স্থির করতে হবে৷ ফলে কংগ্রেসের আসনগুলির চরিত্রও বদলে যাবে৷ এতকাল ৩৩টি রাজ্য সেই প্রক্রিয়ার কিছু অংশ নিয়ন্ত্রণ করে এসেছে৷ নির্বাচনি সংস্কার সফল হলে সেই অধিকার খর্ব হতে পারে৷ তখন আর সংকীর্ণ দলীয় স্বার্থ পূরণ করতে নির্বাচনি এলাকার সীমানা স্থির করা যাবে না৷ ৪৩টি রাজ্যে ভোটাধিকার শক্তিশালী করার বদলে উলটে ভোটদানের পথে আরও বাধা সৃষ্টি করতে দুই’শোরও বেশি আইন প্রণয়ন করা হয়েছে৷ বিশেষ করে সশরীরে ভোটদান ছাড়া বাকি পক্রিয়াগুলির পথে আরও বাধা সৃষ্টি করা হচ্ছে৷ দুই দলই নিজস্ব পদক্ষেপের গুরুত্ব তুলে ধরতে জোরালো প্রচার অভিযান চালাচ্ছে৷

ক্ষমতায় আসার পর থেকেই বাইডেন প্রশাসন সময় নষ্ট না করে জোরকদমে একাধিক অ্যাজেন্ডা কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের উদ্যোগ বিফল হবার পর থেকে বিরোধী রিপাবলিকান দলের সঙ্গে ডেমোক্র্যাটদের সম্পর্ক আরও শীতল হয়ে পড়েছে৷ ফলে অ্যামেরিকার গণতান্ত্রিক প্রথা অনুযায়ী কিছু ক্ষেত্রে যৌথ উদ্যোগ বা আপোশ মীমাংসার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

July 18, 2026
জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

July 17, 2026
ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

July 17, 2026

Latest News

ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

জেডি ভ্যান্স

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: জেডি ভ্যান্স

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa