আন্তর্জাতিক ডেস্ক : দেশটির ক্যালিফোর্নিয়ায় একটি খাদ্য উৎসবে বন্দুক হামলার ঘটনায় অন্তত তিনজন নিহত এবং ১২ আহত হয়েছেন।

Advertisement
রবিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে স্যান হোসে থেকে ৩০ মাইল দক্ষিণপূর্বে গিলরয়ের ক্রিসমাস হিল পার্কে তিন দিন ব্যাপী ‘গিলরয় গার্লিক ফেস্টিভ্যাল’ এর একেবারে শেষ সময়ে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।

স্থানীয় সিটি কাউন্সিলের সদস্য ডায়ান ব্রাক্কোকে জানান, গুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১২ জন।

পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। তবে হতাহতের সংখ্যা নিয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি।

জুলিসা কনট্রেরাস নামের এক প্রত্যক্ষদর্শী এনবিসিকে বলেছেন, তিনি মধ্য ত্রিশের একজন শ্বেতাঙ্গকে রাইফেল থেকে এলোপাতাড়ি গুলি ছুড়তে দেখেছেন তিনি।

সোশাল মিডিয়ায় আসা ভিডিওতে দেখা যায়, মানুষ উৎসবের মাঠ ছেড়ে দৌড়ে পালাচ্ছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেছেন, খাদ্য উৎসবে এই বন্দুক হামলাটি ভয়াবহ কোনো ঘটনার চেয়ে কোনো অংশে কম নয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে মানুষকে সতর্ত ও নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google