
এক বিবৃতিতে বারের ওই নির্দেশনার বিষয়টি জানার পরই তা নিয়ে দেশটির মানবধিকারকর্মী ও কংগ্রেসে বিরোধী ডেমোক্র্যাট দলের পক্ষ থেকে সমালোচনা শুরু হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল জানান, শিশু, বয়স্ক ব্যক্তিকে হত্যা ও ধর্ষণের দায়ে দণ্ডাদেশপ্রাপ্ত এই পাঁচ কয়েদীর মৃত্যুদণ্ড কার্যকর হবে চলতি বছরের ডিসেম্বরে এবং ২০২০ সালের জানুয়ারিতে।
১৯ বছর বয়সী ট্রেসি জয় ম্যাকব্রাইড নামের এক সৈনিককে অপহরণ ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন উপসাগরীয় যুদ্ধে অংশ নেওয়া ৫৩ বছর বয়সী সৈনিক লুই জোনস জুনিয়র। জোনসের মৃত্যুদণ্ড কার্যকর হয় ২০০৩ সালে। এরপর থেকে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রয়েছে। তবে বিচার বিভাগের নতুন এ ঘোষণার মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর পদ্ধতি আবার ফিরে এলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



