আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সফরে গিয়ে প্রাপ্ত সম্মানটুকু পেলেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান! তিনদিনের বিদেশ সফরে শনিবার মার্কিন মুলুকে পা রেখেছেন ইমরান। কিন্তু বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে যাননি মার্কিন সরকারের কোনও কর্মকর্তা। এর আগে আর কোনও রাষ্ট্রনেতার সঙ্গে এমন আচরণ করা হয়নি বলে দাবি আন্তর্জাতিক কূটনৈতিক মহলের।

Advertisement
ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের তরফে টুইটারে যে ভিডিও শেয়ার করা হয়েছে, তাতে ইমরানকে অভ্যর্থনা জানাতে দেখা গিয়েছে পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং সেখানে পাক দূতাবাসের কর্মরত কিছু কর্মকর্তাকে। এর পর এনএসএ বা পাক দূতাবাসের গাড়ি নয়, বরং রীতিমতো টিকিট কেটে মেট্রোয় চেপে গন্তব্যে পৌঁছন তিনি।
তথ্যসূত্র : নিউজ ১৮, আনন্দবাজার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


