আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় সমর বাণিজ্য ১৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।

download

Advertisement
হিন্দুস্তান টাইমস জানায়, আগামী সপ্তাহে নয়াদিল্লিতে যুক্তরাষ্ট্র-ভারত ডিফেন্স টেকনোলজি অ্যান্ড ট্রেড ইনিশিয়েটিভ-ডিটিটিআই’র নবম বৈঠকের প্রাক্কালে এ বিবৃতি আসলো।

সামরিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে সামরিক সরঞ্জামের যৌথ উন্নয়ন ও উৎপাদনের বিষয়ে সম্ভাবনাসমূহকে চিহ্নিত করা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতের প্রকল্পে পারস্পরিক সহযোগিতা এবং এ লক্ষ্য অর্জনে নীতি পরিবর্তনের উপায় উদ্ভাবনে যৌথভাবে কাজ করতে চায় ডিটিটিআই।

মার্কিন ডিফেন্স ফর একুইজিশন অ্যান্ড সাস্টেইনমেন্ট আন্ডার সেক্রেটারি এলেন এম লর্ড বলেন, দুদেশের সামরিক সম্পর্ক এবং সহযোগিতা এগিয়ে নিতে ভারতের সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

পেন্টাগনে সাংবাদিকদের তিনি বলেন, ‘২০০৮ সালে যেখানে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা বাণিজ্য শূন্য ছিল, সেটা এই বছরের শেষ নাগাদ ১৮ বিলিয়ন ডলারে পৌঁছাবে।’

সামরিক সহযোগিতা বাড়াতে ইসরায়েল এবং দক্ষিণ কোরিয়ার মতো ভারতকে ন্যাটো সামরিক জোটের সদস্য মর্যাদা দিতে গত জুনে একটি সংসদীয় বিধান পাস করে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google