Advertisement
জুমবাংলা ডেস্ক : কুমিল্লা নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাশারীপট্টি এলাকায় অন্তত ২০টি বাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা দুই সাংবাদিকের বাড়িসহ সব বাড়িতে ভাঙচুর চালায়। এ ঘটনায় রাহাত হোসেন জয় (১৮) নামের এক কলেজ ছাত্রকে কুপিয়ে আহত করেছে হামলাকারীরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, যুবদলকর্মী জুম্মনের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী কাটাবিল এলাকায় দীর্ঘদিন ধরে বেপরোয়াভাবে মাদকব্যবসা চলছে। মাদক কারবারিরা কাশারীপট্টি এলাকাটিকে মাদকের রোড হিসেবে ব্যবহার করতো। এ নিয়ে কাশারীপট্টি এলাকার লোকজন মাদক কারবারিদের বাধা দেয়।

এতে মাদক কারবারিরা ২৫ থেকে ৩০ জনের একটি দল নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে কাশারীপট্টি এলাকায় হামলা চালায়।

হামলাকারীরা কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু ও তার ছোট ভাই সময় টিভির কুমিল্লা প্রতিনিধি ইশতিয়াক আহমেদের বাড়ি, শাহ আলম, আবদুল হক, মাহবুবের গ্যারেজ, রাসেলের দোকানসহ অন্তত ২০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় স্থানীয় তোফায়েল আহমেদের ছেলে কলেজ পড়ুয়া রাহাত হোসেন জয় ঘর থেকে বেরিয়ে আসলে হামলাকারীরা তাকে পুরো শরীরে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন বলেও জানান এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, মৌলভীপাড়া এলাকার জুম্মনের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

জুম্মন কুমিল্লা মহানগর যুবদলের কর্মী। তিনি কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর অনুসারী হিসেবে পরিচিত।

এ বিষয়ে জানতে যুবদলকর্মী জুম্মনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

তবে কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু জানান, জুম্মন যুবদলকর্মী। সে যদি কোনো অপরাধ করে থাকে আইন অনুযায়ী তার বিচার হবে।

আহত জয়ের বাবা তোফায়েল আহমেদ জানান, হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর করে তার ছেলেকে কুপিয়ে মারাত্মক আহত করে। আহত জয়কে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর দেখে ডাক্তার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি এই হামলার বিচার দাবি করেন।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, ঘটনার পরপর ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়ন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

কমলার সমর্থক স্ত্রী, ট্রাম্পের স্বামী ! শান্তির জন্য যা করেন দম্পতি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.