Advertisement
জুমবাংলা ডেস্ক : হরতালের পক্ষে-বিপক্ষে বিক্ষোভকে কেন্দ্র করে বগুড়ার নন্দীগ্রামে যুবদল-ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এঘটনায় পুলিশ ছাত্রদলের দুইকর্মীকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। রবিবার (২৮ মার্চ) বিকেলে পৌর শহরের মাজগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- উপজেলা ছাত্রদলের কর্মী জুয়েল হোসেন (৩০) ও রবিউল ইসলাম (২৮)।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নন্দীগ্রামে যুবদল, স্বেচ্ছা সেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা হরতালের পক্ষে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে মাজগ্রাম দলীয় অফিসের সামনে সমাবেশ করে তারা। এ সময় হরতালের বিপক্ষে ছাত্রলীগ মিছিল বের করে। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে যুবদল, স্বেচ্ছা সেবকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে পুলিশ ছাত্রদলের দুইকর্মীকে আটক করে।

উপজেলার যুবদলের আহবায়ক শফিউল আলম সুমন বলেন, মিছিল শেষে আমাদের সমাবেশ চলাকালীন সময়ে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে। এ সময় ছাত্রদলের দুইকর্মীকে আটক করেছে পুলিশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহম্মেদ বলেন, যুবদলের নেতাকর্মীরা আমাদের মোটর সাইকেল বহরে হামলা চালায়। তাদের সমাবেশে কোন হামলা করা হয়নি। নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। মারপিটের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.