Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ যুবলীগ নেতার বিরুদ্ধে মামলাকারী সেই ইউএনও বদলি
বিভাগীয় সংবাদ

যুবলীগ নেতার বিরুদ্ধে মামলাকারী সেই ইউএনও বদলি

By Sibbir OsmanSeptember 28, 2019Updated:September 28, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : যুবলীগ নেতা সাজ্জাদুল হক রেজার অশালীন আচরণ ও হ*ত্যার হুমকির ঘটনায় থানায় মামলা দায়ের করেও বিচার না পেয়ে অবশেষে আক্ষেপ নিয়ে নিজেই বদলি হয়ে কর্মস্থল ত্যাগ করলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম সাইফুর রহমান। গতকাল শুক্রবার বিকেলে তিনি কর্মস্থল ত্যাগ করেছেন।

uno
যুবলীগ নেতা সাজ্জাদুল হক রেজা (বামে) ও বদলি হওয়া ইউএনও এসএম সাইফুর রহমান
Advertisement

এদিকে তার এ বদলির ঘটনা নিয়ে বিভিন্ন মহলে নানা গুঞ্জন হলেও জেলা প্রশাসন এটিকে রুটিন ওয়ার্ক বলে দাবি করছেন।

ইউএনওর বদলির বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, ‘বৃহস্পতিবার সাইফুর রহমানকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে মর্মে চিঠি পেয়েছি।’

এ বিষয়ে বদলি হওয়া ইউএনও এসএম সাইফুর রহমান বলেন, ‘আমরা সরকারি চাকরি করি। সরকার যেখানে ঠিক মনে করে সেখানে নিয়ে যায়। তবে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলার পর থেকে অনেকটা বিব্রতকর পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে হচ্ছিল। মামলার পর আসামিদের গ্রেপ্তার করা হয়নি। উপরন্তু তদন্ত করে ফাইনাল প্রতিবেদন আদালতে দেওয়া হলে বিচারক মামলাটি খারিজ করে দেন। এমন পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করে এ কর্মস্থল ত্যাগ করলাম।’

তিনি আরও বলেন, ‘মামলাটি পুনর্বিবেচনার জন্য ইতিমধ্যে আমি আইনজীবী নিয়োগ করে ওকালতনামায় স্বাক্ষর করেছি।’

এ বিষয়ে ইউএনওর আইনজীবী অ্যাডভোকেট নাসিম সরকার হাকিম বলেন, ‘বাদীকে নোটিশ না করে মামলাটি খারিজ করা হয়েছে। ইতিমধ্যে বাদী ইউএনও সাইফুর রহমান রিভিউয়ের জন্য ওকালতনামায় স্বাক্ষর করেছেন। দেখা যাক কী হয়।’

উল্লেখ্য, সরকারি বিভিন্ন প্রকল্পে অনিয়ম প্রতিরোধ এবং খাদ্য গুদামে ধান সরবরাহে বাধা দেওয়ায় গত ২২শে মে দুপুরে উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল হক রেজাসহ ২০ থেকে ২৫ জনের একটি দল উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুলের কক্ষে গিয়ে ইউএনওকে গালাগালি করেন। এ সময় তারা ইউএনওকে হ*ত্যার হুমকিও দেন। এ ঘটনায় ইউএনও এসএম সাইফুর রহমান বাদী হয়ে রেজাসহ সাত জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন, বেলকুচি পৌর শ্রমিক লীগের সভাপতি আরমান, বেলকুচি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহসভাপতি রিয়াদ, যুবলীগ নেতা রিপন, সাইদুল, জহুরুল এবং সোহাগ।

মামলাটি তদন্তের পর বেলকুচি থানার উপপরিদর্শক শামীম রেজা সব আসামিকে অব্যাহতি দিয়ে ২৬ জুন আদালতে প্রতিবেদন দেন। পরে ৪ সেপ্টেম্বর আদালত থেকে মামলা খারিজ করে দেওয়া হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

June 24, 2026
যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

June 24, 2026
রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

June 24, 2026

Latest News

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Loha

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

মরদেহ

ঘরে চিরকুট রেখে মসজিদে পাওয়া গেলো ইমামের ঝুলন্ত মরদেহ

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa