Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ যেভাবে গড়ে উঠেছে সেই মসজিদ
ঢাকা বিভাগীয় সংবাদ

যেভাবে গড়ে উঠেছে সেই মসজিদ

By Shamim RezaSeptember 7, 20203 Mins Read

যেভাবে গড়ে উঠেছে সেই মসজিদ

Advertisement

জুমবাংলা ডেস্ক : ৯০ সালের কথা। নগরীর খানপুর সরদারপাড়া এলাকার চার জ্ঞাতি ভাই আফাজউদ্দিন সরদার, শাহাবুদ্দিন সরদার, মাহমুদ সরদার ও আবু সিদ্দিক পশ্চিম তল্লা এলাকায় নিজেদের আট শতাংশ জমি দান করেন মসজিদের জন্য।

তবে জমিটি হিন্দু সম্পত্তি বলেও এলাকার কিছু মানুষের কাছ থেকে জানা গেছে। হিন্দু সম্পত্তি ভোগদখল করতে না পেরে সেই জমি মসজিদের জন্য দান করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। তবে সেই অভিযোগ খুব জোরালো নয়।

ওই জমিতে প্রথমে টিনের একটি মসজিদ নির্মাণ করা হয়। ১০-১২ বছর আগে এটিকে পাকা দালানে পরিণত করা হয়। সর্বশেষ ছয়-সাত বছর আগে ওই মসজিদের প্রবেশপথের কিছুটা অংশ বাড়ানো হয় মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায়। মসজিদের সভাপতির (মোতোয়ালি) দায়িত্ব পালন করে আসছেন জমি দানকারীদের বংশধররা। ২০১৪ সাল পর্যন্ত মাহমুদ সরদার মসজিদ কমিটির সভাপতি ছিলেন। বর্তমানে তিনি অসুস্থ হয়ে শয্যাশায়ী। তাই তার ভাগ্নে আবদুল গফুর মেম্বারকে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

আবদুল গফুরের কাছ থেকেই জানা গেল মসজিদ তৈরির ইতিবৃত্ত। তবে মসজিদটি ওয়াক্‌ফ করা কিনা এ বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি। তিনি বলেন, জমিটি দান করা হয়েছে এই মর্মেও কোনো কাগজপত্র অবশ্য মসজিদ কমিটির কাছে রক্ষিত নেই। কমিটির নিয়মিত সভাও অনুষ্ঠিত হতো না। কোনো বিশেষ প্রয়োজনে পাঁচ-ছয় মাসে একবার সভা হতো। ১৭ সদস্যের এ কমিটির কোষাধ্যক্ষ জেলা প্রশাসনের কর্মচারী শামীম হাসান গত শুক্রবার মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন।

আবদুল গফুর দাবি করেন- মসজিদের নিচ দিয়ে কোনো গ্যাসের সংযোগ বা পাইপ যায়নি। তবে মসজিদের দক্ষিণ ও উত্তর পাশ ঘেঁষে গ্যাসের সংযোগ লাইন বিভিন্ন বাসায় নেওয়া হয়েছে। এক থেকে দেড় মাস আগে গ্যাস লিকেজের বিষয়টি ধরা পড়ে। বিশেষ করে গত মাসে টানা বৃষ্টির ফলে মসজিদের ভেতরে পানি ঢুকে গেলে গ্যাসের বুদবুদ বের হতে দেখেন তারা। এর পরই মূলত তিতাস গ্যাস অফিসে গিয়ে কমিটির সাধারণ সম্পাদক হান্নান সাউদ এ বিষয়ে অভিযোগ দিয়ে আসেন। তবে তিতাস গ্যাস অফিস থেকে এ কাজের জন্য ৫০ হাজার টাকা চাওয়া হয়। মসজিদে গ্যাস সংযোগ না থাকলেও কেন কমিটি ওই ত্রুটি সারাতে তিতাস অফিসে গেছে- এ বিষয়ে আবদুল গফুর বলেন, যেহেতু এতে মসজিদের মুসল্লিদের সমস্যা হচ্ছিল এবং দুর্ঘটনা ঘটতে পারে- সে জন্যই কমিটি থেকে তিতাস গ্যাস অফিসে যোগাযোগ করা হয়। কিন্তু মসজিদ ফান্ডে এত টাকা না থাকায় আমরা কাজটি করাতে পারিনি।

আবদুল গফুর আরও জানান, মসজিদটি আট শতাংশ জমির ওপর নির্মিত হলেও কয়েক বছর আগে এর দক্ষিণ পাশে দেড় শতাংশ জমি কিনে সেখানে চারতলা নির্মাণ করা হয়। মসজিদ লাগোয়া ওই জমিতে নিচতলায় ওজু ও প্রস্রাবখানা এবং দোতলা থেকে চতুর্থ তলায় মেস নির্মাণ করে সেগুলো ভাড়া দেওয়া হয়েছে। সেখানে ১৪টি মেসকক্ষ থেকে মাসে ৩০ হাজার টাকা ভাড়া ওঠে। এ ছাড়া এলাকার শতাধিক বাড়ি থেকে রসিদের মাধ্যমে আরও আট থেকে ১০ হাজার টাকা ওঠানো হয়। এই অর্থ থেকেই ইমাম ও মুয়াজ্জিনের বেতন এবং বিদ্যুৎ বিল পরিশোধ করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

June 23, 2026
আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

June 23, 2026
মাছ ধরার মহোৎসব

যমুনায় নতুন পানিতে মাছ ধরার মহোৎসব, জেলেপাড়ায় সুখের দিন

June 23, 2026

Latest News

Chaina

চীনা স্বামীর টাকা-কাগজপত্র নিয়ে উধাও স্ত্রী

আওয়ামী লীগ নেতা

হাতকড়া পরেই মায়ের জানাজায় আওয়ামী লীগ নেতা

মাছ ধরার মহোৎসব

যমুনায় নতুন পানিতে মাছ ধরার মহোৎসব, জেলেপাড়ায় সুখের দিন

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa