Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ যেভাবে বাচ্চা নষ্ট করেন এমপি এনামুল, জানালেন দ্বিতীয় স্ত্রী লিজা
বিভাগীয় সংবাদ রাজশাহী

যেভাবে বাচ্চা নষ্ট করেন এমপি এনামুল, জানালেন দ্বিতীয় স্ত্রী লিজা

By Shamim Rezaজুন 2, 20204 Mins Read

আয়েশা আক্তার লিজা। ছবি : ভিডিও থেকে নেওয়া
Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি এনামুল হকের বিরুদ্ধে ভ্রূণ হত্যার অভিযোগ করেছেন তার দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তার লিজা। এমপির বোনের বাড়িতে রেখে সেই বাচ্চা নষ্ট করা হয় বলে দাবি করেন তিনি। গতকাল সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে শেয়ার করা ভিডিও বার্তায় তিনি এ দাবি করেন।

লিজা বলেন, ‘উনি (এমপি এনামুল) আমাকে ২০১৮ সালে বিয়ে করেছেন। আর বাচ্চাটা তার না? বাচ্চা যে তার, সেটার সকল ডকুমেন্টস আমার কাছে আছে। সেগুলো আপনারা দেখতে পারেন। বাচ্চা যে তারই ছিল, সে যে নষ্ট করতে বলছে। সে নিজে নিয়ে গিয়ে নষ্ট করাইছে। তার বোন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল।’

তিনি বলেন, ‘বাগমারার ডক্টর, যাত্রাগাছীতে নিয়ে গিয়ে আমার পেটের বাচ্চাটা নষ্ট করে তার বোন। রাজশাহী নগর ভবনের সামনে এমপি সাহেবেরই এনা প্রোপার্টির যে অফিসটা আছে, সেখানে তার বাসা। সেখানে তার ছোট বোন থাকতো, বেবি নাম। সেই বাসাতে থেকে, সেখানে আমার বেবিটাকে নষ্ট করা হয়েছে।’

লিজা আরও বলেন, ‘প্রথমে এমপি সাহেব আমাকে ঢাকায় নিয়ে গিয়ে ক্লিনিকে বাচ্চা নষ্ট করতে চাইছিল। সেখানে রাজি হইনি বলে পরে এখানে থেকে করায়। আমি অ্যাবরশন করতে চাইনি বলে ওষুধ দিয়ে নষ্ট করছে। এমপি সাহেবের নিজের মুখের কথা, মেসেজের স্ত্রিনশর্ট সব আছে। আমি আপনাদের দিতে পারব।’

স্ত্রী হিসেবে স্বীকৃতি চাওয়ার পর তাকে ইয়াবা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছে বলেও ভিডিও বার্তায় অভিযোগ করেন লিজা। তিনি বলেন, ‘আমাকে এখন হুমকি দেওয়া হচ্ছে। আমার বিরুদ্ধে বিভিন্ন মামলা দেওয়া হবে। কখনো বলছে, অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে চালান দেবে। কখনো বলছে, ইয়াবা মামলা দেওয়া হবে। মিথ্যা অভিযোগ নিয়ে আসছে। আমি নাকি জেলে গিয়েছিলাম। দুই-তিনবার জেল খাটছি। কিন্তু আমার বিরুদ্ধে একটা থানাতেও কোনো অভিযোগ বা মামলা হয়নি। নানা ধরনের বাজে কমেন্ট উনি ছড়াচ্ছে।’

নিজের মানসিক অবস্থার কথা বর্ণনা করে আয়েশা আক্তার লিজা বলেন, ‘আমি আজ সাতটা দিন ঘুমাতে পারি না আতঙ্কে। এই মনে হয়, পুলিশ আমাকে তুলে নিয়ে গিয়ে মামলা দিয়ে চালান দেবে। কেউ গুলি করে আমাকে মেরে ফেলল। এতটা হুমকির মধ্যে… আমি নিরাপত্তা পাচ্ছি না।’

এতদিন পর বিয়ের বিষয়টি প্রকাশের বিষয়ে তিনি বলেন, ‘সে আমাকে বলে, নির্বাচনের পর বিয়েটা প্রকাশ করবে। আমাকে বলেছিল, নির্বাচনের পর আমি তোমাকে সম্মান দেব, স্বীকৃতি দেব, বাচ্চা দেব। আমি তার জন্যই এতগুলো ত্যাগ স্বীকার করছি। এখন কেন আমি ব্ল্যাকমেইল করব? আমি যখন দেখলাম সে আমাকে আর স্বীকৃতি দিলো না। ৮টা বছর হয়ে গেল। তখন আমি গণমাধ্যমের কাছে গেছি।’

টাকার ব্ল্যাকমেইল করছে বলে এমপি এনামুলের অভিযোগের বিষয়ে লিজা বলেন, ‘সে আমাকে একটা ম্যাসেজ দেখাতে পারবে না যে আমি তার কাছে চার-আনা চাইছি। বলতে পারবে না যে আমার জন্য সে কিছু করে দিছে। আমার তো কিছুই নাই। আমার জন্য সে কিছু করেনি। আমি কোনো কিছুর আশায় তাকে বিয়ে করিনি। ভালোবেসে বিয়ে করেছিলাম।’

পুলিশ তার অভিযোগ নিচ্ছে না বলে দাবি করে তিনি বলেন, ‘সে একজন সংসদ সদস্য। কেউ আমার পাশে নেই। পুলিশ অভিযোগ নিচ্ছে না। আমি যতবার থানায় গেছি, ওসি আমাকে অ্যাভয়েড করেছে। বলছেন, আমি বাইরে আছি। বাধ্য হয়ে গতকাল আমি পুলিশ কমিশনার স্যারকে ফোন করেছিলাম। তিনি আমাকে বলছেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। মামলা করতে চাইলে আদালতে যান। জিডি করতে চাইলে করেন থানায়। পুলিশ জিডি নেবে।’

প্রসঙ্গত, আয়েশা আক্তার লিজার বাড়ি রাজশাহী নগরীর তেরোখাদিয়া এলাকায়। তিনি একজন নারী উদ্যোক্তা। তার অভিযোগ, কয়েক বছর আগে এমপি এনামুল হক তাকে প্রেমের প্রস্তাব দেয় ও সম্পর্কে জড়ায়। দীর্ঘদিনের সম্পর্কের পর তারা ১১ মে ২০১৮ তারিখে রেজিস্ট্রি করেন। এর আগে তারা পারিবারিকভাবে বিয়েও করেছিলেন।

তবে এখন আর তাকে স্বীকৃতি দিচ্ছেন না এমপি এনামুল। বাধ্য হয়ে তিনি গেল কয়েকদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসহায়ত্ব তুলে ধরছেন। এরপর থেকে এমপি এনামুলের লোকজন তাকে হত্যা ও মামলা দিয়ে ফাঁসানোর হুমকি দিচ্ছেন।

তবে এতদিন লিজা এনামুলের বিরুদ্ধে অভিযোগ করলেও চুপ ছিলেন এমপি। সোমবার তিনিও মুখ খুলেছিলেন। গণমাধ্যমে এমপি এনামুল বিয়ের বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘এই মহিলাকে আমি ২০১৮ সালে বিয়ে করেছিলাম। ডিভোর্স করেছি গত মাসে। এখন কী বক্তব্য থাকতে পারে। এখন যেগুলো করছে, সেটা চাঁদাবাজির জন্য করছে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আগুন

বান্দরবানের রুমায় ভয়াবহ আগুন, ৪ দোকান ও ঘর পুড়ে ছাই

জুন 12, 2026
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

কোচিং থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

জুন 12, 2026
প্রেমের টানে বাংলাদেশে

প্রেমের টানে বাংলাদেশে, প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক

জুন 12, 2026
Latest News
আগুন

বান্দরবানের রুমায় ভয়াবহ আগুন, ৪ দোকান ও ঘর পুড়ে ছাই

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

কোচিং থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রেমের টানে বাংলাদেশে

প্রেমের টানে বাংলাদেশে, প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক

সিংগাইরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা

বগুড়া

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ব্রাজিল সমর্থক

ব্রাজিল সমর্থক দুধ গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন

নিকুঞ্জ

অবশেষে দখলমুক্ত নিকুঞ্জের মাঠ: মাঠে ফিরল শিশুদের হাসি

মাদক

নোয়খালীতে মাদক নিয়ে প্রতিবাদ করায় ছাত্রকে কুপিয়ে হত্যা

বৃদ্ধা

গুরুদাসপুরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ঘর থেকে মরদেহ উদ্ধার

বাসস্ট্যান্ড

ভৈরব বাসস্ট্যান্ডে দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়কে চরম দুর্ভোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa