Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক যেভাবে লন্ডন থেকে করাচিতে আসলো চুরি হয়ে যাওয়া বিলাসবহুল গাড়ি
আন্তর্জাতিক

যেভাবে লন্ডন থেকে করাচিতে আসলো চুরি হয়ে যাওয়া বিলাসবহুল গাড়ি

By Sibbir Osmanসেপ্টেম্বর 4, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের রাজধানী লন্ডন থেকে চুরি হয়েছিল অত্যন্ত ব্যয়বহুল গাড়ি বেন্টলি মুলসান। এরপর সেখানে এই গাড়ির আর কোনো হদিশ পাওয়া যায়নি। তবে অবশেষে সেই গাড়ির খোঁজ মিলেছে, আর সেটি পাকিস্তানের বন্দরনগরী করাচিতে।

শনিবার (৩ সেপ্টেম্বর) করাচি শহরের ডিএইচএ এলাকার একটি বাড়িতে পার্ক করা অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়। রবিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, লন্ডন থেকে চুরি হয়ে যাওয়া অত্যন্ত ব্যয়বহুল গাড়ি বেন্টলি মুলসান উদ্ধার করেছে করাচি কর্তৃপক্ষ। চুরি হয়ে যাওয়ার পর ব্যয়বহুল এই গাড়িটি লন্ডন থেকে পাকিস্তানের বন্দর শহরে পাঠানো হয়েছিল।

করাচির কালেক্টরেট অব কাস্টমস এনফোর্সমেন্ট (সিসিই) নিশ্চিত করেছে যে, চুরি হয়ে যাওয়া বেন্টলি মুলসান গাড়িটি করাচির ডিএইচএ এলাকার একটি বাড়িতে পার্ক করা রয়েছে বলে পাকিস্তানি কর্তৃপক্ষকে জানায় যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা। এরপরই সেটি উদ্ধার করেন পাকিস্তানের কর্মকর্তারা।

ফেডারেল বোর্ড অব রেভিনিউ’স কালেক্টরেট অব কাস্টমস এক বিবৃতিতে বলেছে: ‘বন্ধুত্বপূর্ণ একটি দেশের জাতীয় সংস্থা থেকে বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া যায় যে একটি ধূসর রংয়ের বেন্টলি মুলসান গাড়ি করাচি শহরের ডিএইচএ এলাকার একটি বাড়িতে পার্ক করা রয়েছে। ভি৮ অটোমেটিক এই গাড়িটির ভিআইএন নম্বর SCBBA63Y7FC001375, ইঞ্জিন নম্বর CKB304693।
গাড়ি

Advertisement

দ্যা নিউজ বলছে, গাড়িটি চুরির পর এতে সংযুক্ত ট্রেসিং ট্র্যাকার অপসারণ বা বন্ধ করতে ব্যর্থ হয় অপরাধীরা। আর এর ফলে উন্নত ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে গাড়ির সঠিক অবস্থান খুঁজে পায় যুক্তরাজ্য কর্তৃপক্ষ।

এদিকে পাকিস্তানের আরেক সংবাদমাধ্যম জিও নিউজ কাস্টমস কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, চুরি যাওয়া গাড়িটি ইউরোপের একটি দেশের কনস্যুলেটের জাল নথিতে পাকিস্তানে আনা হয়েছিল। এফবিইউ কর্মকর্তারা যখন করাচির ওই বাড়িতে অভিযান পরিচালনা করে তখন তারা বেন্টলির গাড়ির পেছনে পাকিস্তানি রেজিস্ট্রেশন নম্বরযুক্ত প্লেট দেখতে পায়।

পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, উদ্ধারকৃত এই গাড়ির চেসিস নম্বরটি যুক্তরাজ্যের কর্তৃপক্ষের দেওয়া চুরি যাওয়া গাড়ির প্রদত্ত বিবরণের সাথে মিলে গেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটি অন্য একজনের মাধ্যমে কিনেছেন বলে গাড়ির (পাকিস্তানি) মালিক দাবি করেছেন। পাকিস্তানের কাস্টমস এ বিষয়ে একটি মামলা নথিভুক্ত করেছে এবং গাড়ির বিক্রয় ও ক্রয়ের সাথে জড়িত দু’জনকে গ্রেপ্তার করেছে বলে দেশটির একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- করাচির ১০নং সাউথ স্ট্রিটের বাসিন্দা শফি আহমেদের ছেলে জামিল শফি এবং খায়াবন-ই-রুমির ১৫৯ নম্বর বাড়ির বাসিন্দা রফিকের ছেলে নাভিদ বিলওয়ানি।

করাচির এক কাস্টমস কর্মকর্তা বলছেন, ‘গাড়িটি কিভাবে করাচিতে এলো তা আমরা তদন্ত করে দেখছি। নিশ্চিতভাবেই, জাল চালান এবং ভুয়া নিবন্ধন ডকুমেন্টেশন নিয়ে করাচিতে পৌঁছেছিল এই গাড়িটি।’

টানা তিন দিন বাথরুমে বন্দি, দেয়ালে লিখেছিলেন শেষ বার্তা!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
জার্সি

জি৭ সম্মেলনে ট্রাম্পকে জার্মানির জার্সি উপহার, ‘একই দলে আছি’ মন্তব্য মের্জের

জুন 16, 2026
ট্রাম্প

পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প

জুন 16, 2026
গিলাফে সজ্জিত পবিত্র কাবা

নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা

জুন 16, 2026
Latest News
জার্সি

জি৭ সম্মেলনে ট্রাম্পকে জার্মানির জার্সি উপহার, ‘একই দলে আছি’ মন্তব্য মের্জের

ট্রাম্প

পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প

গিলাফে সজ্জিত পবিত্র কাবা

নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা

বাংলাদেশ সীমান্ত

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

ট্রাম্প

চুক্তি সইয়ের সব কাজ শেষ, বিস্তারিত আসছে : ট্রাম্প

ইরানি

বারবার প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতা সংশয়ে ইরানিরা

নতুন তৎপরতা

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

বাধ্য নয়

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী

আটক

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

শক্তি বাড়াচ্ছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মধ্যেই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa