
বৃহস্পতিবার (১৭ জুন) পুলিশ সদর দপ্তরের এক আদেশে তাকে এবিপিএনে বদলি করা হয়েছে।
এর আগে গত ১২ জুন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) লোকমান হোসেনকে বিজয়নগরের ওসি হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা জানান, জনস্বার্থে ওসি লোকমানকে এপিবিএনে বদলি করা হয়েছে। এখন পর্যন্ত নতুন ওসির দায়িত্বে কাউকে দেওয়া হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



