Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক যে কোনো সময় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকবে হাজারো পাকিস্তানি
আন্তর্জাতিক

যে কোনো সময় নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে ঢুকবে হাজারো পাকিস্তানি

By Shamim RezaOctober 6, 20192 Mins Read

173242_bangladesh_pratidin_kashmir-news

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : দলে দলে হাজার হাজার পাকিস্তানি এগিয়ে চলেছে নিয়ন্ত্রণরেখার (লাইন অব কন্ট্রোল) দিকে। তারা সবাই আজাদ-কাশ্মীরের বাসিন্দা। ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে রাস্তায় নেমেছে তারা। ভারতীয় গণমাধ্যমের দাবি, জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের(জেকেএলএফ) উস্কানিতে সবাই জড়ো হতে চলেছে সীমান্তের ওপারে নিয়ন্ত্রণরেখার কাছে। প্রতিবাদকারীরা যে কোনো সময় নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে শ্রীনগরে ঢুকবে বলে আশঙ্কা করছে ভারত।

গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী। যদিও শনিবার কাশ্মীরিদের নিয়ন্ত্রণরেখা অতিক্রম না করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সঙ্গে বিক্ষোভকারীদের সাবধান করে তিনি জানান, ভারত কিন্তু এই ‘শান্তিপূর্ণ’ মিছিলে হামলা চালাতে পারে। তাই যারা সেখানে জড়ো হতে চলেছেন তারা নিয়ন্ত্রণরেখা অতিক্রম করবেন না।

মিছিলে অংশগ্রহণকারী অধিকাংশ কমবয়সী যুবক। যদিও বিক্ষোভকারী দলে কিছু নারীও রয়েছেন। শনিবার তারা পায়ে হেটে গারহি দুপাট্টা এসে পৌঁছায়। সকলেই জেকেএলএফের সদস্য। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, মুজফফরবাদে পৌঁছনোর সময় সংখ্যাটা ৩০০০ কাছাকাছি চলে যাবে। সেখান থেকে বিক্ষোভকারীদের মুজফফরবাদ-শ্রীনগর হাইওয়ে ধরে নিয়ন্ত্রণরেখায় যাওয়ার কথা।

ইতোমধ্যে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, তারা নিয়ন্ত্রণরেখা অতিক্রম করবে এবং শ্রীনগর যাবে। এ প্রসঙ্গে জেকেএলএফের মুখপাত্র রাফিক দর জানান, তাদের এলওসি অতিক্রম করার বৈধ অধিকার রয়েছে। কারণ, এই সীমান্ত তারা মানেন না। তাছাড়া জাতিসংঘের প্রস্তাবে বলা আছে, কাশ্মীরের দুই প্রান্তে যাতায়াতে কোনও বাধা নেই। এদিনই তাদের চাকৌথি পৌঁছনোর কথা। সূত্রের খবর, চাকৌথিতে থেমে যেতে পারে বিক্ষোভকারীদের মিছিল। কারণ সেখানে বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। রয়েছে অশান্তির আশঙ্কাও। সূত্র : কলকাতা টাইমস।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa