
অর্থাৎ টাকার হিসাবে দাঁড়ায় প্রায় ১ কোটি ২১ লক্ষ টাকা। গ্রামটির নাম হুয়াক্সি। চীনের জিয়াংসু প্রভিন্সের পূর্বে রয়েছে গ্রামটি। চীনের সবচেয়ে ধনী গ্রাম হিসাবে খ্যাত হুয়াক্সি। জানা গেছে, হুয়াক্সি গ্রামের মানুষ চলাফেরার জন্য হেলিকপ্টার ট্যাক্সি ব্যবহার করেন। এই গ্রামের যারা বাসিন্দা, তাদের কাছে বিনামূল্যে পৌঁছায় স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা পরিষেবা এবং আবাসন পরিষেবা। যদিও এই বিনামূল্যে পরিষেবা সেখানকার স্থায়ী বাসিন্দাদের জন্যেই শুধুমাত্র। চীনের কমিউনিস্ট পার্টির নেতা ইউ রেনবাও যখন গ্রামের দায়িত্বে ছিলেন, তিনিই বদলে দিয়েছিলেন গ্রামের চেহারা, একই সঙ্গে মানুষের জীবনযাত্রা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



