
শুধু তাই নয়, গোয়াকে ‘পাপের শহর’ হিসেবেও আখ্যা দেন লুইজিনো ফালেইরো। আর এ জন্য তিনি সরাসরি দায়ী করেছেন গোয়ার বিজেপি পরিচালিত সরকারকে।

সংবাদমাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে জানায়, সোমবার ভারতের গোয়া বিধানসভায় পর্যটন বিভাগে অনুদান মঞ্জুরের বিষয়ে আলোচনা চলছিল। সেই আলোচনায় অংশ নিতে গিয়েই এ কথা বলেছেন কংগ্রেসের ওই বিধায়ক। তিনি বলেন, ‘ক্যা’সিনো, মাদক ও যৌ’নব্যবসার লাগামহীনতা গোয়াকে পাপের শহরে পরিণত করেছে। এভাবে চলতে থাকলে আমরা ভারতের যৌ’নতার রাজধানীতে পরিণত হব। তারপর দেশের মা’দকের রাজধানীতে।’ এসবের কারণ হিসেবে তিনি সরাসরি আঙুল তুলেছেন বিজেপি পরিচালিত সরকারের কর্মকাণ্ডের দিকে। তার অভিযোগ, রাজস্বের লোভেই এই সব কর্মকাণ্ডের বাড়বাড়ন্ত নিয়ে কোনো পদক্ষেপ করছে না বর্তমান সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



