Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পীরগঞ্জে বাণিজ্যিকভাবে মাল্টা চাষের আগ্রহ বাড়ছে
জাতীয় বিভাগীয় সংবাদ

পীরগঞ্জে বাণিজ্যিকভাবে মাল্টা চাষের আগ্রহ বাড়ছে

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 25, 2021Updated:August 25, 20212 Mins Read

পীরগঞ্জে বাণিজ্যিকভাবে মাল্টা চাষের আগ্রহ বাড়ছে

Advertisement

জুমবাংলা ডেস্ক: মাল্টা সাইট্রাস পরিবারভুক্ত একটি বিদেশী ফল। কমলা আর বাতাবি লেবুর সংকরায়ণে এ ফলের সৃষ্টি। এর আদি উৎপত্তিস্থল ভিয়েতনাম, দক্ষিণ চীন এবং উত্তর-পশ্চিম ভারত। রোগীর পথ্য হিসেবে মাল্টা ভালো । যা খেতে সুস্বাদু। দারুণ গন্ধ এবং পুষ্টিতে ভরপুর। এ মাল্টা বাণিজ্যিক ভাবে চাষের আগ্রহ বেড়েছে রংপুরের পীরগঞ্জ উপজেলায়। বর্তমানে ছোট-বড় মিলে এ উপজেলায় প্রায় ২শতাধিক মাল্টা চাষের বাগান রয়েছে।

কুমেদপুর ইউনিয়নের শিবপুর গ্রামে বাণিজ্যিক ভাবে মাল্টা চাষ করছে মালোশিয়া প্রাবাসী মিজানুর রহমান। ২০১৬ সালে দেড় একর জমিতে ৪০০টি মাল্টার গাছ দিয়ে বাগান করেন তিনি। ৫ বছরেই তিনি আজ সফল মাল্টাচাষি। বছরে ওই বাগান থেকে প্রায় ৮ লাখ টাকার মাল্টা বিক্রি হচ্ছে। তিনি মালোশিয়ায় থাকা অবস্থায় চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের প্রতিবেদক শাইখ সিরাজের প্রতিবেদন দেখে মাল্টা চাষের ওপর আগ্রহী হন। প্রবাস থেকে দেশে ফিরে এসে মাল্টা চাষ শুরু করেন। বর্তমানে তার বাগানে ৪০০টি মাল্টা গাছসহ নানান ফলের গাছ রয়েছে। তবে এ মাল্টা খেতে অনেক সুস্বাধু ও মিষ্টি। বর্তমানে এ মাল্টা নিজ এলাকা ছাড়িয়ে দিনাজপুর, রংপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাতকরণ করা হচ্ছে। বাগানে মাল্টার পাশাপাশি আরও আছে সৌদি আরবের খেজুর, কমলা ও লিচু।  তবে মাল্টা চাষের উপর তিনি বিশেষ নজর দিয়েছেন। চারা রোপণের দুই বছরের মধ্যে ফলন শুরু হয়। কিন্তু ৩ বছর পর একটি গাছে পূর্ণাঙ্গভাবে ফল ধরা শুরু করে। তিন বছর পরে গাছপ্রতি মৌসুমে ৪০০ থেকে ৪৫০টি মাল্টা ধরে। তিনি এখন নিজেই চারা উৎপাদন করেন। প্রায় এক যুগ প্রবাসী জীবন কাটিয়ে ফিরে আসা মিজানুর গরুর খামার, মাছচাষ ও বিভিন্ন ফলের চাষ নিয়ে নিজেকে ব্যস্ত রেখেছেন। মিজানুরের অনুপস্থিতিতে বাগানের নিয়মিত পরির্চচা করেন তার ছোট ভাই মাসুদ রানা।

মাল্টাচাষি ভেন্ডাবাড়ির ইউনিয়নের জোদবাজ গ্রামের সাইফুল ইসলাম, মিল্কি আশ্বিনের পাড়ার মিলন মিয়া বড়দরগাহ ইউনিয়নের ছোট মির্জাপুরের রয়েল মিয়া, হাজিপুরের আব্দুল্লাহ জানান, মাল্টাচাষ বাণিজ্যিকভাবে লাভবান হওয়ায় মাল্টাচাষে মনোযোগ হয়েছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান সরকার জানান, প্রায় ৩০একর জমিতে ছোট বড় মিলে দুই শতাধিক বাগানে মাল্ট চাষ হচ্ছে। এনএটিপি-২ প্রকল্পের মাধ্যমে প্রর্দশনী প্লটে চারা ও সার বিনামুল্যে দিয়ে মাল্টা চাষে আগ্রহ তৈরী করা হয়েছে। এছাড়াও রাজস্ব খাতেও মাল্টাচাষিদের বিভিন্ন সহায়তা চলমান রয়েছে। সর্বনি¤œ ৫ শতাংশ উর্দ্ধে দেড় একর জমির বাগান রয়েছে এ উপজেলায়। কৃষকদের মাঠ ফসল ধান, গম, ভুট্টা চাষের পাশাপাশি উচ্চ মূল্যের ফসল চাষে দিকনিদের্শনা দিচ্ছে কৃষি বিভাগ। মাঠ ফসলের চেয়ে কয়েকগুণ লাভবান হওয়ায় উচ্চ মূল্যের ফসলের প্রতি এ উপজেলার কৃষকদের আগ্রহ বেড়েছে। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa