
রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা যায়, রংপুর বিভাগের দিনাজপুরে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২০৫ জন, রংপুরে ৩৪৭ জন, কুড়িগ্রামে ২৫৬ জন, গাইবান্ধায় ২৬২ জন, নীলফামারীতে ২০৩ জন, ঠাকুরগাঁওয়ে ১৭৪ জন, পঞ্চগড়ে ৬০৩ জন, লালমনিরহাটে ১৬১, রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ৪৭ জন। গত ২৪ ঘন্টায় ১৬ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
রংপুর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন বলেন, করোনায় মোকাবেলায় রংপুর বিভাগে ব্যাপক প্রস্ততি নেয়া হয়েছে। জনসচেতনতা বাড়ানো হচ্ছে। মানুষ সতর্ক থাকলে এ রোগের সংক্রমন রোধ করা সম্ভব এবং সহজে মোকাবেলা করা যাবে। সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



