Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ রক্তে মিশে আছে জয় বাংলা, বঙ্গবন্ধু, বাংলাদেশ: মেয়র আইভী
ঢাকা বিভাগীয় সংবাদ

রক্তে মিশে আছে জয় বাংলা, বঙ্গবন্ধু, বাংলাদেশ: মেয়র আইভী

By iNews DeskJanuary 16, 20213 Mins Read

রক্তে মিশে আছে জয় বাংলা, বঙ্গবন্ধু, বাংলাদেশ: মেয়র আইভী

Advertisement
জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াত আইভী মেয়র আইভী মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেছেন, ২০১১’র কথা আমি ভুলবনা। যখন মুক্তিযোদ্ধারা আমার পাশে এসে দাঁড়িয়েছিল। তারা আমাকে তাদের মুক্তিযোদ্ধা সংসদে বসিয়েছিল এবং আমার সাথে বেড়িয়েছিল। বাবার মুখে মুক্তিযোদ্ধাদের কথা শুনে শুনেই বড় হওয়া। জয় বাংলার স্লোগান যেন মায়ের পেটের ভেতর থেকেই জানি। জন্ম থেকেই শুনে আসছি, রক্তে মাংসে মিশে আছে জয় বাংলা, বঙ্গবন্ধু, বাংলাদেশ। বাংলাদেশ, বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধা এই তিনটাকে স্বরণ রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জে জালকুড়ি বাস ষ্ট্যান্ড থেকে ২নং ঢাকেশ্বরী পর্যন্ত সংযোগ সড়কের ‘মুক্তিযোদ্ধা সড়ক’ নামকরণ সহ ৩টি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন এবং ৫’শতাধিক শীতার্তকে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, যারা বাংলাদেশকে, মুক্তিযোদ্ধাকে এবং বঙ্গবন্ধুকে অস্বীকার করবে, তাদের অস্তিত্বতো বাংলাদেশে থাকারই কথা নয়। বঙ্গবন্ধুকে স্বীকার করে মুক্তিযোদ্ধাদের মেনে এবং সম্মান করেই এ দেশ চালাতে হবে। সে যে-ই হোক না কেন। কারণ কোন দেশ-ই তাদের ইতিহাসকে মুছে দেয়না। বিভিন্ন দেশের মধ্যেই কিন্তু দল পরিবর্তন হয়। কিন্তু দেশের ইতিহাস কেউই অস্বীকার করতে পারেনা। মাঝে মাঝে আমরা বাঙালীরা শুধু ভুলে যাই যে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে।

পাকিস্তানেও কিন্তু জিন্নাহ আছে, সেখানে জিন্নাহ’কে পাকিস্তানের স্থপতি বলা হয়। কিন্তু বাংলাদেশের মৌলবাদীরা বঙ্গবন্ধুর কথা শুনে বলে যে, ‘জাতির পিতা আবার কী!’। আইভী বলেন, জালকুড়িতেই সর্বপ্রথম বাংলাদেশে ময়লা থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে। এটা খুব সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন আগামী এক দেড় মাসের মধ্যে। চায়না একটা কোম্পানী পেয়েছে এর কাজ। আমাদের জ্বালানী প্রতিমন্ত্রীর (নসরুল হামিদ দীপু) নেতৃত্বে এর কাজ চলছে। মাননীয় প্রধানমন্ত্রী এর উদ্বোধনের পরপরই এক বছরের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এই ময়লা থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে, তা আমাদের জাতীয় গ্রীডে গিয়ে যুক্ত হবে। উন্নয়ন বিষয়ে মেয়র আইভী বলেন, আমার কাজ হলো মানুষের উন্নয়ন করা।

মাননীয় প্রধানমন্ত্রী বিগত ৫ বছরে আমাকে যে পরিমান টাকা অনুদান দিয়েছেন, যদি তা না দিতো তাহলে আমি উন্নয়ন করতে পারতামনা। আর উনি কখনও আমাকে বলেনাই, ‘তুমি শুধু আওয়ামীলীগের লোকদেরই উন্নয়ন করবা, বিএনপির কোন উন্নয়ন করবেনা’ এমন কথা প্রধানমন্ত্রী কখনও বলেনাই। সমানভাবে উন্নয়ন করতে বলেছেন।

নাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর ঈস্রাফীল প্রধানের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, সংরক্ষীত নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামলীগের সদস্য বদিউজ্জামান বদু, মহানগর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, জালকুড়ি স্কুল এন্ড কলেজের সভাপতি এস.এম. কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান ভুইয়া জুলহাস, আয়াত আলী, আব্দুল মতিন, এহসান কবির রমজান, মহিউদ্দিন মোল্লা, রেজাউল করিম কুদরত,আব্দুল মালেক, মজিবুর রহমান সাউদ, বায়েজিদ আহমেদ, সমাজ সেবক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, বশির আহমেদ প্রমূখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa