
ওই কলেজছাত্রী আরও বলেন, ‘রনি আমার সঙ্গে সব সম্পর্ক করেছে বিয়ের মিথ্যা আশ্বাসে। তাই ওকে বিয়ে করে আমি বাড়ি ফিরব, না হলে আত্মহত্যা করব।’ পুলিশ প্রশাসন ও মানবাধিকার সংগঠনের কাছে ন্যায়বিচার ও সহযোগিতা চেয়েছেন তিনি। জানা গেছে, দামুড়হুদা উপজেলার ওই কলেজছাত্রী (২১) সঙ্গে প্রায় ৮ বছর আগে একটি বিয়ে বাড়িতে পরিচয় হয় উপজেলার পুড়াপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে রনির। পরিচয় থেকে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ ৮ বছর ধরে দু’জনের সম্পর্ক থাকার পর বিয়ের সিদ্ধান্ত নিলে রনি টালবাহানা শুরু করেন। কলেজছাত্রী বলেন, ‘সম্পর্ক হওয়ার পর বিয়ের আশ্বাসে রনির সঙ্গে স্বামী-স্ত্রীর মতো মেলামেশা করেছি। বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে রাত্রিযাপন করেছি। সব হারিয়ে আমি এখন নিঃস্ব।’ তিনি বলেন, ‘রনিকে বিয়ের কথা বললে সে বলতো পড়াশুনা শেষ করি দু’জনে। চাকরি করার পর তোমাকে বউ করে বাড়িতে নেব। কিন্তু এখন সে বিয়ে করতে রাজি হয় না। নানা টালবাহানা শুরু করেছে।’ তিনি আরও বলেন, রনিকে বিয়ে না করে বাড়ি ফিরব না। আমার যা সর্বনাশ হওয়ার তা হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



