Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : মাহে রমজানের শুভেচ্ছা বার্তা জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দ্যা হোয়াইট হাউজে প্রকাশিত এক রাষ্ট্রীয় বিবৃতিতে পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের মুসলিমদেরকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, মুসলিমদের পবিত্র মাস রমজানে রোজা পালনকারী সব মুসলমানকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।

মুসলিমদের পবিত্র কিতাব কুরআন তাদের নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এ মাসেই প্রেরণ করা হয়। তাই এ মাসের গুরুত্ব তাদের (মুসলিম সম্প্রদায়ের) কাছে অনেক অনেক বেশি। তারা এ মাসে কুরআন অবতীর্ণের স্মৃতিচারণ করে।

ভোর রাত থেকে সূর্যোদয় পর্যন্ত তারা উপবাস থাকে। মুসলমান পরিবার এবং সম্প্রদায় দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় অতিবাহিত করে। আমরা তাদের এ পবিত্রতম মাস ও এ মাসে তাদের উপবাস পালনকে সম্মান জানাই।

রমজানের সময়, মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের ধর্মগ্রন্থ কুরআন পাঠ করে। দয়াময় আল্লাহর কাছে তারা পার্থনা করে। আধ্যাত্মিকভাবে আল্লাহর নৈকট্য অর্জন করতে চেষ্টা করে। আল্লাহর অনুগ্রহ ও করুণার পেতে গভীরভাবে ইবাদত করে ও কৃতজ্ঞতা জানায়।

এ মহান মাসে, আমাদের দেশ ও সারাবিশ্বের সকল মুসলিমদের প্রতি আমরা শুভেচ্ছা জানাই। সকলকে একে অপরের সাথে ভাতৃত্বের বন্ধন বজায় রাখার আমন্ত্রণ জানাই।

এ মহান মাস রমজানে আমাদের আত্মা, মন ও সমাজকে আরো সংগঠিত এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে সাবাই আন্তরিক হবেন এটাই আমরা আশা করি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google