আরব আমিরাতের পেনাল কোড অনুযায়ী, রোজার সময় কোনও ব্যক্তি প্রকাশ্যে খাবার খেলে বা পানি পান করলে অথবা কাউকে খেতে উৎসাহ জোগালে শাস্তি হিসেবে এক মাসের জেল এবং জরিমানা হিসেবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬ হাজার টাকা দিতে হবে।
সেই সঙ্গে রমজান মাসে কেউ ভিক্ষা করলেও তাকে জেলে যেতে হবে।
এই আইনটি মুসলিমসহ অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রেও কার্যকর হবে। তবে এ আইনের সমালোচনা করেছেন অন্য ধর্মাবলম্বীরা।
এছাড়া আমিরাতে রমজান মাস চলাকালীন কোনো দোকান কাউকে খেতে উৎসাহ দিলে শাস্তিস্বরূপ এক মাসের জন্য সেই দোকান বন্ধ করে দেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।




